রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • বিপিএল নিলামের তারিখ চূড়ান্ত, দলগুলোর জন্য আছে সুখবর

বিপিএল নিলামের তারিখ চূড়ান্ত, দলগুলোর জন্য আছে সুখবর

Image

অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট সামনে রেখে এরই মধ্যে নিজেদের কর্মযজ্ঞ শুরু করে দিয়েছে তারা। বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ১৭ নভেম্বর বিপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

আগামী বিপিএলে পাঁচ থেকে ছয়টি দল অংশ নেবে—এমন হিসেব করেই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আয়োজকরা। খুব দ্রুতই ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানও চূড়ান্ত করবে বোর্ড। বিপিএলে প্রথমবারের মতো ভেন্যু বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। এরই মধ্যে রাজশাহী ও বরিশাল বিভাগের দুটি স্টেডিয়াম পরিদর্শন করেছে ফ্যাসিলিটিজ বিভাগ। সবকিছু ঠিক থাকলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি আসন্ন আসরেই নতুন ভেন্যু দেখা যেতে পারে বলে জানিয়েছে গভর্নিং কাউন্সিল। পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এবার বিপিএলে অংশ নিতে যাওয়া দলগুলোর জন্য আছে সুখবরও। প্রথমবারের মতো বিপিএলে দীর্ঘমেয়াদি লভ্যাংশ ভাগাভাগির পথে এগোচ্ছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের দাবি মেটাতেই এমন উদ্যোগ নিচ্ছে বোর্ড। আগামী আসর থেকে প্রতিটি টুর্নামেন্টের টেলিভিশন স্বত্ব থেকে শুরু করে মোট লাভের ৩০ শতাংশ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করবে বোর্ড। একই সঙ্গে মাঠের প্যারিমিটার বোর্ডেও প্রতিটি ম্যাচে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট ভাগ করে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এ সময় ফ্র্যাঞ্চাইজির মালিকরা নিজেদের প্রচার চালাতে পারবেন। প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে বিসিবি।

এদিকে, আসন্ন বিপিএলে ফ্র্যাঞ্চাইজি ফি ধরা হচ্ছে ২ কোটি টাকা। আগামী পাঁচ মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি পেলেও প্রতি বছর ১৫ শতাংশ হারে বাড়বে ফ্র্যাঞ্চাইজি ফি। অর্থাৎ পরের বছর সেটা দাঁড়াবে ২ কোটি ৩০ লাখ এভাবেই প্রতি বছর বাড়তে থাকবে। তবে দল পেতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ব্যাংক গ্যারান্টি বাবদ জমা দিতে হবে ১০ কোটি টাকা; যা ছয় মাস থাকবে বোর্ডের কাছে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে আছে আকর্ষণীয় প্রাইজমানির ব্যবস্থা। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে পৌনে ৩ কোটি টাকা। আর রানার্সআপ দল পাবে পৌনে ২ কোটি টাকা। এ ছাড়া নানা আকর্ষণীয় পুরস্কার নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নতুন বোর্ড।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬