রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

বিসিবির কোষাগারে প্রায় ১৪০০ কোটি টাকা

Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোষাগারে অর্থের পরিমাণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন ছিল। এবার আনুষ্ঠানিকভাবে জানা গেল সেই সংখ্যা। বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব ছাড়ছে প্রায় ১৩৯৮ কোটি টাকা রেখে। পাশাপাশি বিভিন্ন পক্ষের কাছে তাদের আরও প্রায় ৪০ কোটি টাকা পাওনা রয়েছে।

সোমবার অনুষ্ঠিত হয় বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা। ২০২১ সালের নির্বাচনে দায়িত্ব পাওয়া এই পর্ষদে তিনজন সভাপতি দায়িত্ব পালন করেছেন। টানা তিন মেয়াদে সভাপতি থাকা নাজমুল হাসান আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব হারান। এরপর ফারুক আহমেদ মাত্র নয় মাস সভাপতির দায়িত্বে ছিলেন। গত চার মাস ধরে বোর্ডের দায়িত্বে আছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার সভাপতিত্বেই সোমবার রাত ৯টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে সভাটি।

সভা শেষে সংবাদ সম্মেলনে বোর্ডের আর্থিক চিত্র তুলে ধরেন পরিচালক ইফতেখার রহমান। তিনি বলেন, ‘১৩৯৮ কোটি টাকা আমরা রেখে যাচ্ছি। এফডিআর, ইন-হ্যান্ড ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট—সব মিলিয়ে এই অর্থ আছে। এছাড়াও প্রায় ৪০ কোটি টাকা অনাদায়ী রয়েছে।’

সভায় বিপিএল নিয়েও আলোচনা হয়। নিয়ম অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারিতে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা আছে। তবে আসন্ন বিসিবি নির্বাচন ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে শঙ্কা তৈরি হয়েছে। এখনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্তসহ অনেক প্রক্রিয়াই আটকে আছে।

ইফতেখার রহমান বলেন, ‘আমরা টার্গেট করছি ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের। কিছু প্রস্তুতি এগিয়ে রাখা হয়েছে। তবে সিদ্ধান্ত নেবে পরবর্তী বোর্ড।’

তিনি আরও জানান, বিপিএলের প্রথম আসর থেকে সর্বশেষ আসর পর্যন্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও অংশীদারসহ মোট ১৮টি পক্ষের কাছে বিসিবির অর্থ পাওনা আছে। বিষয়টি নিয়ে বর্তমানে আরবিট্রেশন প্রক্রিয়া চলছে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬