রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ব্রাজিল ও আর্জেন্টিনা অক্টোবরে খেলবে দুই ম্যাচ, কোথায়, কখন

ব্রাজিল ও আর্জেন্টিনা অক্টোবরে খেলবে দুই ম্যাচ, কোথায়, কখন

Image

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে। যেখানে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে অঞ্চলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তাই তাদের সামনে এখন মূল লক্ষ্য—বিশ্বকাপের প্রস্তুতি। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তাই প্রস্তুতি সারতে প্রীতি ম্যাচ খেলতে নামছে দুই দল।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১১ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। ভেনেজুয়েলা অবশ্য ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। এই ম্যাচের পর দুই দিন বিরতি নিয়ে ১৪ অক্টোবর শিকাগোয় পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে দ্বিতীয় প্রীতি ম্যাচটি।

অন্যদিকে, কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলও খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামবে সেলেসাওরা, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। এই ম্যাচের তিন দিন পর ১৪ অক্টোবর টোকিওতে জাপানের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।

এ দুটি ম্যাচের জন্য ১ অক্টোবর ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ আনচেলত্তি। ইনজুরির কারণে এবার দলে নেই নেইমার। তবে দলে ফিরেছেন রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। 

Releated Posts

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানী রিবাকিনা

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানী রিবাকিনা

আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন নারী এককের শিরোপা জিতেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ক্যামেরুনের মিডফিল্ডার কার্লোস বালেবাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ২২ বছর বয়সী এই…

আগস্ট ২৬, ২০২৬
সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে, নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলা…

আগস্ট ২৬, ২০২৬
বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে ৯ উইকেটের হারের ধাক্কার পর এবার বড় অঙ্কের জরিমানার শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। ধীরগতির ওভার…

আগস্ট ১৭, ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের 

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের 

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ ক্রিকেট দল।  দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে…

আগস্ট ১৬, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
হাসানের বোলিং তোপে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

হাসানের বোলিং তোপে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

ডান-হাতি পেসার হাসান মাহমুদের বোলিং তোপে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৩ ওভারে ১৯৮ রানে অলআউট…

আগস্ট ১৩, ২০২৬
ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

বিশ্বকাপ ফাইনাল মানেই আবেগ, পরিসংখ্যান আর কাকতালীয় নানা গল্প। স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের…

জুলাই ১৯, ২০২৬