বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি মিথুন মানহাস

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি মিথুন মানহাস

Image

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হলেন দিল্লি ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিথুন মানহাস। ভারতীয় ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টস জানিয়েছে, রোববার (২৮ সেপ্টেম্বর) এক ঘোষণায় নতুন কার্যনির্বাহী কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী রজার বিন্নির উত্তরসূরি হিসেবে ভারতীয় বোর্ডের দায়িত্ব নিলেন তিনি।ভারতের জাতীয় দলে সুযোগ না পেলেও মিথুন ছিলেন ঘরোয়া ক্রিকেটের এক নির্ভরযোগ্য নাম।ভারত ‘এ’ দলের হয়ে খেলার পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ছিলেন ধারাবাহিক পারফরমার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩০ ম্যাচে ৪৫.৮৪ গড়ে করেছেন ৪ হাজার ১২৬ রান। তার ব্যাট থেকে এসেছে পাঁচটি সেঞ্চুরি আর ২৬টি হাফসেঞ্চুরি। ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন বোলিংয়ে অবদান রেখেছেন, আবার উইকেটকিপিংয়েও নাম লিখিয়েছেন প্রয়োজনে।

আইপিএলে ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। মোট ৫৫ ম্যাচে করেছেন ৫১৪ রান। এ সময় কোনো হাফসেঞ্চুরি না পেলেও সতীর্থদের কাছে পরিশ্রমী ও নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে সমাদৃত ছিলেন তিনি। এদিকে সহ সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন, আগের মেয়াদে ক্ষমতায় থাকা রাজিব শুক্লা।

Releated Posts

ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

বিশ্বকাপ ফাইনাল মানেই আবেগ, পরিসংখ্যান আর কাকতালীয় নানা গল্প। স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের…

জুলাই ১৯, ২০২৬
ফাইনালে আর্জেন্টিনার একাদশে দুই জায়গায় ধোঁয়াশা, কী ভাবছেন স্কালোনি?

ফাইনালে আর্জেন্টিনার একাদশে দুই জায়গায় ধোঁয়াশা, কী ভাবছেন স্কালোনি?

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় আলোচনা এখন শুরুর একাদশ। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামার…

জুলাই ১৯, ২০২৬
দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

দেশি-বিদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬। আগামী ৩ ও ৪…

জুলাই ১, ২০২৬
জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি। ফক্সবোরোর শেষ…

জুন ৩০, ২০২৬
মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে…

জুন ২৮, ২০২৬
ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ করেছে থমাস টাচেলের…

জুন ২৪, ২০২৬
ক্রোয়েশিয়ার কাছে হেরে পানামার বিদায়

ক্রোয়েশিয়ার কাছে হেরে পানামার বিদায়

 ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে টানা দ্বিতীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পানামা। অন্যদিকে কষ্টার্জিত এই জয়ে…

জুন ২৪, ২০২৬
রোনাল্ডোর জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল

রোনাল্ডোর জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল

সমালোচকদের মুখ বন্ধ করে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম…

জুন ২৪, ২০২৬
‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’

‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’

ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে আবারও নিজের অসাধারণ ফর্মের প্রমাণ দিলেন লিওনেল মেসি। বয়স ৩৮ হলেও তার পারফরম্যান্স যেন থামছেই…

জুন ২৩, ২০২৬