রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের দুঃসাহসিক অভিযান ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ: উপদেষ্টা আজম

মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের দুঃসাহসিক অভিযান ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ: উপদেষ্টা আজম

Image

মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডোদের দুঃসাহসিক অভিযান ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে অপারেশন জ্যাকপটসহ বীর নৌ-কমান্ডোদের দুঃসাহসিক অভিযান জাতি চিরদিন স্মরণ রাখবে। কারণ, তাদের সামরিক ও কৌশলগত সফলতাকে ইতিহাসে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হচ্ছে। ফারুক ই আজম বলেন, এই অভিযানের ফলে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের সমুদ্র ও নদীপথে সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এতে শত্রুপক্ষের যুদ্ধ পরিচালনায় গভীর প্রভাব পড়ে।

তিনি বলেন, দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মত্যাগে অনুপ্রাণিত নৌ-কমান্ডোদের অবদান মুক্তিযুদ্ধের গতিপথ বদলে দিয়েছে এবং স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছে। তাদের সাহসিকতা আমাদের জাতিসত্তার জন্য এক উজ্জ্বল প্রতীক যা আজও বীরত্বের প্রেরণা হয়ে আছে।https://crd.news/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%87/

তিনি আরও বলেন, একজন নৌ-কমান্ডো হিসেবে যুদ্ধ করেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। একজন যোদ্ধা সবসময় যোদ্ধা—এই বিশ্বাসই আমাদের পথনির্দেশক। বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যুদ্ধে আমরা যে আদর্শের জন্য লড়াই করেছি, সেই আদর্শ বাস্তবায়নে আমাদের দায়িত্ব আজও অব্যাহত রয়েছে।

উপদেষ্টা মনে করিয়ে দেন, নৌ-কমান্ডোদের ত্যাগ ও গৌরবময় অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় থাকবে। এটি প্রজন্মকে দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, সংগঠনের সভাপতি শাহজাহান কবির, সহ-সভাপতি অনিল বরণ রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে নৌ-কমান্ডো একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল নাম। পাকিস্তানি হানাদার বাহিনী নৌ-কমান্ডোদের দুঃসাহসিক অপারেশন দেখে শুধু বিস্মিত হয়নি, বরং ভয়ে তাদের অন্তরাত্মাও কেঁপে উঠেছিল।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬