শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প

Image

মিসর, লেবানন ও জর্ডানে সক্রিয় মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখা ও গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করতে একটি অধ্যাদেশ জারি করেছেন তিনি। 

কারণ হিসেবে হোয়াইট হাউস জানিয়েছে, এসব সংগঠন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। 

ওয়াশিংটন ইসরায়েলের বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর অবস্থান জোরদার করার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে। ডিক্রিতে দাবি করা হয়, জর্ডানের মুসলিম ব্রাদারহুড নেতারা হামাসকে ‘বিভিন্ন বস্তু ও সামগ্রী দিয়ে সহায়তা’ দিয়েছে। লেবাননের শাখা আল-জামাআ আল-ইসলামিয়া-হিজবুল্লাহ ও হামাসের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে একাত্ম হয়েছিল। এছাড়া এক মিসরীয় ব্রাদারহুড নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর সহিংস হামলার ডাক দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যদিও হোয়াইট হাউস এ বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তঃসীমান্ত নেটওয়ার্ককে মোকাবিলা করছেন, যারা সন্ত্রাসবাদ এবং অস্থিতিশীলতা ছড়ানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের ক্ষতিগ্রস্ত করছে। 

ডিক্রির নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ৩০ দিনের মধ্যে গোয়েন্দা প্রধানের সঙ্গে পরামর্শ করে প্রতিবেদন দিতে হবে। এরপর ৪৫ দিনের মধ্যে এসব শাখা/সংগঠনকে আনুষ্ঠানিকভাবে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হতে পারে। প্রক্রিয়াটি সাধারণত আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই হয়, তাই ঘোষণাটি আরও দ্রুতও আসতে পারে।

এই নিষেধাজ্ঞা কার্যকর হলে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে কোনও ধরনের সহায়তা দেওয়া বেআইনি হবে। তাদের বর্তমান ও সাবেক সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশও প্রায় নিষিদ্ধ হয়ে যাবে। পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তাদের আর্থিক উৎস সংকুচিত করা হবে। 

হোয়াইট হাউস আরও জানিয়েছে, সংগঠনগুলোকে ‘বিশ্বব্যাপী সন্ত্রাসী’ হিসেবেও চিহ্নিত করার প্রচেষ্টা চলছে। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড বহু দেশেই রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের মাধ্যমে কার্যক্রম চালায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দলটি নির্বাচনে অংশ নেয় এবং শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণের কথা বললেও অনেক দেশে এটি নিষিদ্ধ। 

মার্কিন ডানপন্থী রাজনীতিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ট্রাম্পের এই সিদ্ধান্ত এসেছে। কিন্তু সমালোচকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার ওপর আরও দমন-পীড়নকে আইনগত করতে পারে। এমনকি এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকারকর্মীদের বিরুদ্ধেও ব্যবহারের ঝুঁকি রয়েছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স-এর নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, আমেরিকান মুসলিম সংগঠনগুলোর ওপর এর প্রভাব পড়ার কথা নয়। তিনি জানান, আমাদের সংগঠনগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক, এবং আমাদের মানবিক কার্যক্রম বিশ্বের লাখো মানুষের উপকার করে। তবে তিনি সতর্ক করে বলেন, ডানপন্থী ইসলামবিরোধী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রতিটি মুসলিম সংগঠনই ব্রাদারহুডের আড়ালে এমন ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে। সূত্র: আল-জাজিরা

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬