বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ধর্ম
  • রজব— আত্মশুদ্ধি ও রমজানের প্রস্তুতির সম্মানিত মাস

রজব— আত্মশুদ্ধি ও রমজানের প্রস্তুতির সম্মানিত মাস

Image

আল্লাহ তাআলা সময়কে মর্যাদা দিয়েছেন, আর কিছু সময়কে দিয়েছেন বিশেষ সম্মান। তেমনই এক সম্মানিত মাস হলো রজব— যা আমাদের হৃদয়কে জাগিয়ে তোলে, গুনাহ থেকে ফিরে আসার ডাক দেয় এবং রমজানের প্রস্তুতির দুয়ার খুলে দেয়। রজব যেন এক নীরব সতর্কবার্তা— এই মাস আমাদের শেখায়— আত্মশুদ্ধি, তাওবা, তাকওয়া ও আল্লাহমুখী হওয়ার সৌন্দর্য। আর আহ্বান করে— ‘হে বান্দা! ফিরে এসো… এখনো সময় আছে।’ এ মাস এলেই নবিজী (সা.) এই দোয়াটি বেশি বেশি পড়তেন—

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারাকলানা ফি রজাবিও ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রামাদান।’

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজানে পৌঁছে দিন।’ (মুসনাদে আহমাদ ২৩৪৬)

রজব মাসের মর্যাদা: কুরআনের আলোকে আল্লাহ তাআলা বলেন—

اِنَّ عِدَّۃَ الشُّهُوۡرِ عِنۡدَ اللّٰهِ اثۡنَا عَشَرَ شَهۡرًا فِیۡ كِتٰبِ اللّٰهِ یَوۡمَ خَلَقَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ مِنۡهَاۤ اَرۡبَعَۃٌ حُرُمٌ ؕ ذٰلِكَ الدِّیۡنُ الۡقَیِّمُ ۬ۙ

‘নিশ্চয়ই আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাস গণনায় বারটি। এর মধ্যে বিশেষ রূপে চারটি মাস হচ্ছে সম্মানিত। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম।’ (সুরা আত-তাওবা: আয়াত ৩৬)

এই চার সম্মানিত মাস হলো— ‘যিলক্বদ, যিলহজ্জ, মুহাররম ও রজব।’

রজব মাস কেন বিশেষ?

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

رَجَبُ شَهْرُ اللَّهِ، وَشَعْبَانُ شَهْرِي، وَرَمَضَانُ شَهْرُ أُمَّتِي

‘রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, আর রমজান আমার উম্মতের মাস।’ (আল-বাইহাকি, শুআবুল ঈমান)

রজব মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহ

> তাওবা ও ইস্তেগফার

রজব মাস আত্মসমালোচনার শ্রেষ্ঠ সময়। তাই বেশি বেশি এ তাওবা পড়া—

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

উচ্চারণ: ‘আসতাগফিরুল্লাহল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।’

অর্থ: ‘আমি সেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি— যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক এবং আমি তারই কাছে তাওবা করছি।’

> নফল রোজা রাখা

রাসুলুল্লা (সা.) সম্মানিত মাসগুলোতে বেশি বেশি রোজা রাখতেন।

كَانَ يَصُومُ مِنَ الْأَشْهُرِ الْحُرُمِ

‘তিনি সম্মানিত মাসগুলোতে রোজা রাখতেন।’ (আবু দাউদ ২৪২৮)

যদিও নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সওয়াবের কথা হাদিসে উল্লেখ নেই— তবে সাধারণ নফল রোজা পালন উত্তম।

> নফল নামাজ ও তাহাজ্জুদ

আল্লাহ তাআলা কুরআনে কারিমে রাতের কিছু সময় তাহাজ্জুদ তথা নামাজ পড়ার দিকনির্দেশনা দিয়ে বলেন—

وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ

‘রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো—এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত।’ (সুরা আল-ইসরা: আয়াত ৭৯)

> বেশি বেশি কুরআন তিলাওয়াত

হৃদয়কে নরম করার মাস রজব। আল্লাহ তাআলা বলেন—

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ

‘তারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না?’ (সুরা মুহাম্মদ: আয়াত ২৪)

> দান-সদকা ও মানবসেবা

مَثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ…

‘যারা আল্লাহর পথে ব্যয় করে—তাদের উদাহরণ এক দানার মতো…’ (সুরা আল-বাকারা: আয়াত ২৬১)

রজব মাসের মাসনুন দোয়া

হাদিস দ্বারা প্রমাণিত রজব মাসের বহুল প্রচলিত দোয়া রয়েছে। যা রজব মাস শুরু হলেই নবীজি (সা.) নিজেই পড়া শুরু করতেন এবং সাহাবায়ে কেরামকে পড়তে বলতেন। তাহলো—

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারাকলানা ফি রজাবিও ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রামাদান।’

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজানে পৌঁছে দিন।’ (মুসনাদে আহমাদ ২৩৪৬)

হৃদয় পরিশুদ্ধির দোয়া—

اللَّهُمَّ طَهِّرْ قُلُوبَنَا مِنَ النِّفَاقِ، وَأَعْمَالَنَا مِنَ الرِّيَاءِ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ত্বহহির ক্বুলুবানা মিনাননিফাক্বি ওয়া আ’মালানা মিনার রিয়ায়ি।’

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের অন্তরকে মুনাফিকি থেকে পবিত্র করে দিন এবং আমাদের সব আমলকে লোকদেখানো ও রিয়া থেকে মুক্ত করুন।’

রজব কোনো উৎসবের মাস নয়— এটি ফিরে আসার মাস। গুনাহ থেকে, অবহেলা থেকে, আল্লাহ থেকে দূরে থাকার জীবন থেকে। আজ যদি আমরা রজবে বদলাই, শাবানে গুছাই, তবে রমজানে আল্লাহ আমাদের গ্রহণ করবেন—ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি—

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا

‘হে আমাদের রব! আপনি আমাদের হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করবেন না।’ (সুরা আল-ইমরান: আয়াত ৮)

তাই রজবকে আল্লাহ আমাদের আত্মশুদ্ধির মাস বানান—আমিন।

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬