রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • রাজনীতি
  • রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন জরুরি: আমীর খসরু

রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন জরুরি: আমীর খসরু

Image

রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী । শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া সুইং মিন কার্নিভালে এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন জরুরি। যে পরিবর্তন রাজনীতিতে এসেছে, সেটি গ্রহণ করতে হবে। জনগণ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে তো আমরা সেই বিএনপি এই দেশ গড়ে তুলতে পারব না। বর্তমান রাজনীতিতে ভিশন ও দূরদৃষ্টি থাকা জরুরি। গৎবাঁধা রাজনীতির মাধ্যমে আর এগোনো যাবে না। জনগণকে নতুন নতুন ধারণার মাধ্যমে অনুপ্রাণিত করতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন ঘটছে, সেটি উপলব্ধি ও গ্রহণ করতে হবে। তা করতে ব্যর্থ হলে ভবিষ্যতের রাজনীতি টিকবে না। আমরা দেশে রাজনীতিকে গণতান্ত্রিক করার কথা বলি, কিন্তু খেলাধুলাকে গণতান্ত্রিক করার কথা বলি না। খেলাধুলাকেও গণতান্ত্রিক করতে হবে, যেন দেশের প্রত্যেক নাগরিক এতে অংশগ্রহণের সুযোগ পায়।

তিনি আরও বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার আমরা করেছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতান্ত্রিক করা হবে, অর্থনীতিকেও গণতান্ত্রিক করা হবে। এমন একটি অর্থনীতি গড়ে তোলা হবে যেখানে সবার অংশগ্রহণ থাকবে, দেশের প্রতিটি মানুষ উন্নয়ন ও অর্থনৈতিক সুফল ভোগ করতে পারবে। একইভাবে খেলাধুলাকেও গণতান্ত্রিক করতে হবে, যাতে দেশের প্রতিটি নাগরিক অংশগ্রহণের সুযোগ পায়।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান ও তার পরিবারের খেলাধুলার প্রতি আগ্রহ সবারই জানা। ইতোমধ্যে সুইমিং, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন আয়োজন শুরু হয়েছে, যা কেবলমাত্র সূচনা মাত্র। আগামী দিনে খেলাধুলা নিয়ে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, তা অনেকে এখনো উপলব্ধি করতে পারেননি। দেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সাঁতারের মতো সব ধরনের খেলাধুলায় যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী সবার জন্য সুযোগ তৈরি করা হবে, যাতে প্রত্যেকে নিজ নিজ সম্ভাবনা অনুযায়ী অংশ নিতে পারে।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬