বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • শেষ মুহূর্তে রিশাদ-ঝড়ে ২১৩ বাংলাদেশের

শেষ মুহূর্তে রিশাদ-ঝড়ে ২১৩ বাংলাদেশের

ভারতের মেয়েদের সেমিফাইনালে ওঠার আনন্দ

সাইফ হাসান বাদে ব্যাটিংয়ে বাকি সবাই দুই অঙ্কের ঘর স্পর্শ করেছে। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। তাই বাংলাদেশও দলীয় সংগ্রহ বড় পায়নি। তবে শেষ পর্যন্ত যে ২১৩ রানের সংগ্রহ পেয়েছে তার কৃতিত্ব রিশাদ হোসেনের। দ্বিতীয় ওয়ানডেতেও ৩৯ রানের ছোট্ট এক ঝড় তুললেন রিশাদ। ২৭৮.৫৭ স্ট্রাইক রেটের ইনিংসটি তার প্রমাণ। ইনিংসে ৩ ছক্কার বিপরীতে চার মেরেছেন ৩টি। এর আগে প্রথম ম্যাচেও ১৩ বলে ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। পরে বল হাতে রেকর্ড ৬ উইকেট নিয়ে সেদিন ম্যাচসেরাও হন এই লেগস্পিনার।

বাংলাদেশের শুরুর ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছিল ইনিংস বড় হবে না। সঙ্গে স্পিন সহায়ক উইকেটের কারসাজি তো ছিলই। ইনিংস শুরু করতে নেমে ৬৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। অন্যরা যখন আসা-যাওয়ার মিছিলে তখন অন্য আগলে রাখেন সৌম্য সরকার। কিন্তু ফিফটি করে মাঠ ছাড়তে পারেননি। পঞ্চম ব্যাটার হিসেবে ৪৫ রানে আউট হন বাঁহাতি ওপেনার। আউট হওয়ার আগে ৩ চারের বিপরীতে ১ ছক্কা হাঁকান। তখন দলীয় স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১০৩।

দলের দুই শ করা নিয়ে তাই শঙ্কা তৈরি হয়। তবে অষ্টম উইকেটে সব শঙ্কা দূর করেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ। ছয়ে নেমে অ্যাঙ্করের ভূমিকা পালন করা অধিনায়ক মিরাজের সঙ্গে দলীয় সর্বোচ্চ ৫০ রানের জুটি গড়েন রিশাদ। বিধ্বংসী জুটি গড়তে বল খেলেছেন মাত্র ২৪টি। রিশাদের ৩৯ রানের বিধ্বংসী ইনিংসের বিপরীতে ৩২ রানে অপরাজিত থাকেন মিরাজ। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন গুদাকেশ মোতি।

স্পিন সহায়ক উইকেট হওয়ায় আজ রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো ওয়ানডের ইতিহাসে ৫০ ওভারই করেছে কোনো দলের স্পিনাররা। আগের সর্বোচ্চ ছিল ৪৪ ওভারের। ১৯৯৬ সালে সেই রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা। এ ছাড়া প্রথমবারের মতো মিরপুরের শুরুর ১০ ওভার করেছে স্পিনাররা।

Releated Posts

বরিশালে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বরিশালে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। আজ বুধবার সকাল ১০ টার পর থেকে কখনো ভারি…

এপ্রিল ২৯, ২০২৬
সৌদিতে হজযাত্রী পৌঁছেছেন ৩৮২০৭ জন, মৃত্যু বেড়ে ৭

সৌদিতে হজযাত্রী পৌঁছেছেন ৩৮২০৭ জন, মৃত্যু বেড়ে ৭

এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে…

এপ্রিল ২৯, ২০২৬
ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

এপ্রিল ২৯, ২০২৬
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ…

এপ্রিল ২৯, ২০২৬
আজকের স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দামে ফের পতন হয়েছে। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে…

এপ্রিল ২৯, ২০২৬
ট্রাম্পের চেয়ে ফিফা ‘শান্তি’ পুরস্কারের যোগ্য আর কেউ নেই: হোয়াইট হাউস

ট্রাম্পের চেয়ে ফিফা ‘শান্তি’ পুরস্কারের যোগ্য আর কেউ নেই: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া ফিফার ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার ঘিরে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই এবার সরাসরি প্রতিক্রিয়া…

এপ্রিল ২৯, ২০২৬
এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট

এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান অগ্রযাত্রার মুখে নিজের পরিচয় ও স্বত্বরক্ষায় এক নজিরবিহীন আইনি পদক্ষেপ নিয়েছেন মার্কিন পপসম্রাজ্ঞী…

এপ্রিল ২৯, ২০২৬
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প

মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প

স্বাধীনতার ২৫০ বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। চলতি গ্রীষ্ম…

এপ্রিল ২৯, ২০২৬
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিতে উন্নত প্রযুক্তি…

এপ্রিল ২৯, ২০২৬
শেষ মুহূর্তে রিশাদ-ঝড়ে ২১৩ বাংলাদেশের - crd.news