রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • সঞ্জয়ের সঙ্গে মাধুরীর প্রেম ভাঙার নেপথ্যে ছিল যে কারণ

সঞ্জয়ের সঙ্গে মাধুরীর প্রেম ভাঙার নেপথ্যে ছিল যে কারণ

Image

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অভিনেতা সঞ্জয় দত্তের প্রেম একসময় বলিপাড়ায় মূল আলোচনার বিষয় ছিল। এ তারকা জুটির সম্পর্কের গুঞ্জন শুরু হয় ‘সাজান’ সিনেমার শুটিং থেকে। সেই সময় ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলার সঙ্গে সঞ্জয়ের নাম জড়িয়ে গেলে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিক হানিফ জাভেরি সেই সম্পর্কের নেপথ্যের কারণ তুলে ধরেন।

জাভেরি বলেন, সঞ্জয়ের গ্রেফতারের পর অভিনেত্রী মাধুরী সচেতনভাবে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। সঞ্জয় যখন জামিনে মুক্তি পান, তখন তাদের একটি সিনেমার প্রযোজক, তাদের দুজনকে একসঙ্গে জনসমক্ষে আনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু মাধুরীর আচরণে স্পষ্ট ছিল যে, তিনি আর সঞ্জয়ের সঙ্গে তার নাম জড়াতে চান না।

এ সাংবাদিক বলেন, আমি লক্ষ্য করলাম ফটোগ্রাফাররা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কারণ তারা ওই ঘটনার পর মাধুরী ও সঞ্জয়ের একসঙ্গে প্রথম ছবিটি নিতে চেয়েছিলেন। কিন্তু মঞ্চে না গিয়ে মাধুরী এবং তার সঙ্গে থাকা অন্য কয়েকজন অনুষ্ঠানটি ছেড়ে দ্রুত বেরিয়ে যান। এর থেকে স্পষ্ট হয় যে, মাধুরী আর সঞ্জয়ের সঙ্গে ছবি তুলতে চাননি।

জাভেরি বলেন, এই দূরত্বের কারণ ছিল সঞ্জয়ের মামলার জটিলতা। মাধুরী ভয় পেয়েছিলেন যে তাকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে কিংবা কোনোভাবে ফাঁসানো হতে পারে, যা তার ক্যারিয়ারের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। 

তিনি বলেন, মাধুরী তার পেশাদার জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন এবং সঞ্জয়ের থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়েছিলেন। এ ঘটনা বলিউডের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬