রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রী রাশমিকা

সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রী রাশমিকা

Image

সুবাতাস বইছে রাশমিকা মান্দানার জীবনে। হোক সেটা অভিনয় কিংবা ব্যক্তিজীবন। দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বলিউড—সবখানেই রীতিমতো ঝড় তুলেছেন তিনি। চলতি বছর তার অভিনীত ছবিগুলোর আয়ের পরিসংখ্যান সেকথাই বলছে।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এ বছর রাশমিকা অভিনীত বেশকিছু ছবির কারণে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায় উঠে এসেছে তার নাম।

বছরের শুরুটাই অসাধারণ ছিল রাশমিকার জন্য। এ বছর চারটি ছবি মুক্তি পেলেও দুটির পারফরম্যান্স খুব নজরকাড়া নয়। তবে তার সিনেমাগুলো বক্স অফিসে চোখধাঁধানো আয় করেছে।

এ বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘ছাওয়া’। এতে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেন তিনি। অভিনেত্রীর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ১৫০ কোটি বাজেটের এই ছবিটি বিশ্বব্যাপী আয় করে প্রায় ৮০৭.৮৮ কোটি রুপি। 

এরপর মার্চে মুক্তি পায় ‘সিকান্দার’। ২০০ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে তেমন সফল হয়নি। বিশ্বব্যাপী ছবিটির আয় ১৮৫.৫০ কোটি এবং ভারতে আয় ছিল ১৩১.৫০ কোটি রুপি। 

জুনে মুক্তি পাওয়া ১০০ কোটি বাজেটের ‘কুবেরা’ সিনেমার ভারতে আয় ছিল প্রায় ১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৩৮.৬০ কোটি রুপি। 

এরপর দীপাবলিতে মুক্তি পায় ‘থামা’। ১৪০ কোটি বাজেটের এই ছবিটি এখন পর্যন্ত ভারতে ১২৫.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ব্যবসা করেছে প্রায় ১৪৩.৭৫ কোটি।

সূত্রের খবর, ২০২৫ সালে মুক্তি পাওয়া এই চারটি ছবির মাধ্যমে ১২৭৫ কোটি রুপিরও বেশি আয় করেছেন রাশমিকা। একই সঙ্গে বছরের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রী হয়ে উঠেছেন বলেও মনে করা হচ্ছে।

সম্প্রতি অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে পারিবারিকভাবে আংটিবদল করেন রাশমিকা। জানা গেছে, নতুন বছরের শুরুতেই বিয়ের পরিকল্পনা করেছেন তারা।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬