শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • সিডনির বন্ডি সৈকতে হামলাকারী নাবিদ আকরাম হাসপাতালেই গ্রেফতার

সিডনির বন্ডি সৈকতে হামলাকারী নাবিদ আকরাম হাসপাতালেই গ্রেফতার

Image

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে হামলার পরই পুলিশের গুলিতে গুরুতর আহত হন নাবিদ আকরাম। ফলে তিনি কোমায় চলে যান। তবে তিনি ইতোমধ্যেই কোমা থেকে ফিরে এসেছেন। এরপর তাকে হাসপাতালেই গ্রেফতার করেছে অস্ট্রেলিয়া পুলিশ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাবিদের বিরুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত ৫৯টি ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে- সন্ত্রাসী কার্যকলাপ, খুন, আহত, খুনের চেষ্টা, গুরুতর ক্ষতি করার উদ্দেশ্যে বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র ছোড়া। হাসপাতালে তাকে গ্রেফতার করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত তিনি চিকিৎসাধীনই ছিলেন।

রবিবার দুপুরে বন্ডি সৈকতে সিডনির ইহুদি সম্প্রদায়ের হনুক্কাহ উৎসবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়েন পিতা-পুত্র। সাজিদ আকরাম এবং নাবিদ। এলোপাথাড়ি গুলি চালান তারা। মাত্র ১০ মিনিটেই সেই হামলায় ১৫ জনের মৃত্যু হয়। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজিদের। গুলি লাগে নাবিদের গায়েও। গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জ্ঞান ছিল না তার। চিকিৎসকেরা জানিয়েছিলেন, গুলি লাগায় কোমায় চলে গেছেন নাবিদ। পুলিশ জানিয়েছে, নাবিদকে জেরা করেই জানা যাবে হামলার আসল কারণ।

নাবিদরা কেন বন্ডি সৈকতে নির্বিচারে গুলি চালালেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিন্তু ছেলে যে এমন ঘটনা ঘটিয়েছেন, তা কিছুতেই বিশ্বাস করছেন না মা ভেরেনা। তার দাবি, তার ছেলে নাবিদ মানুষ হিসেবে খুবই ভাল। এতটাই ভাল যে, অন্যরাও তার মতো ছেলেকে পেতে চাইবে। রবিবারের ঘটনাক্রম উল্লেখ করে তিনি বলেন, “ও (নাবিদ) আমায় ফোন করে বলল, মা আমি সাঁতার কাটতে গিয়েছিলাম। স্কুবা ডাইভিং করেছি। এখন খেতে যাচ্ছি। তার পর বাড়িতেই থাকব। কারণ, বাইরে খুব গরম।”

প্রথমে জানা যায়, তারা পাকিস্তানের নাগরিক। তবে মঙ্গলবার তদন্তকারীরা জানতে পারেন, সিডনিতে যাওয়ার আগে গত মাসে ফিলিপাইন ভ্রমণে গিয়েছিলেন সাজিদ ও তার নাবিদ। এই ভ্রমণে তারা ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেন! এরপরই শুরু হয় জল্পনা, তবে কি ভারতীয় নাগরিক ছিলেন তারা? এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে ভারতের তেলঙ্গানা পুলিশ। তারা জানায়, সাজিদের জন্ম, পড়াশোনা— সবই ভারতে। তবে চাকরির সন্ধানে ১৯৯৮ সালে ভারত ছেড়ে পাড়ি দেন অস্ট্রেলিয়া। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬