রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

হংকং ম্যাচ খেলতে ঢাকায় হামজা

Image

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে শক্তিশালী হংকং। ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবেন জামাল ভূঁইয়ারা। সেই ম্যাচ সামনে রেখে এরই মধ্যে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। ক্লাব ব্যস্ততায় দলের অনুশীলনে যোগ দিতে পারেননি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। অবশেষে ক্লাব ব্যস্ততার অবসান ঘটিয়ে সোমবার (৬ অক্টোবর) ঢাকায় পৌঁছেছেন হামজা।

জাতীয় দলের জার্সিতে ভারত ম্যাচে অভিষেক হয় হামজার। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে ১ গোল ও এক অ্যাসিস্ট করেছেন তিনি। হামজা এলেও হংকং ম্যাচের জন্য শামিত সোম এখনো আসেননি। মঙ্গলবার (৭ অক্টোবর) তার আসার কথা রয়েছে। কানাডার লিগে খেলা এই ফুটবলার দেশের হয়ে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছেন।

হংকংয়ের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ, দুটিই এশিয়ান কাপ বাছাইয়ের। ৯ অক্টোবর আতিথ্য দিয়ে ১৪ অক্টোবর যাবে আতিথ্য নিতে। বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে হংকং।

Releated Posts

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানী রিবাকিনা

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানী রিবাকিনা

আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন নারী এককের শিরোপা জিতেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ক্যামেরুনের মিডফিল্ডার কার্লোস বালেবাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ২২ বছর বয়সী এই…

আগস্ট ২৬, ২০২৬
সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে, নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলা…

আগস্ট ২৬, ২০২৬
বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে ৯ উইকেটের হারের ধাক্কার পর এবার বড় অঙ্কের জরিমানার শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। ধীরগতির ওভার…

আগস্ট ১৭, ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের 

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের 

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ ক্রিকেট দল।  দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে…

আগস্ট ১৬, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
হাসানের বোলিং তোপে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

হাসানের বোলিং তোপে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

ডান-হাতি পেসার হাসান মাহমুদের বোলিং তোপে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৩ ওভারে ১৯৮ রানে অলআউট…

আগস্ট ১৩, ২০২৬
ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

বিশ্বকাপ ফাইনাল মানেই আবেগ, পরিসংখ্যান আর কাকতালীয় নানা গল্প। স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের…

জুলাই ১৯, ২০২৬