শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • হাবিবের সঙ্গে ‘মহা জাদু’-তে কে এই গায়িকা?

হাবিবের সঙ্গে ‘মহা জাদু’-তে কে এই গায়িকা?

Image

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান এসেছে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায়। এর শিরোনাম ‘মহা জাদু’।গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। ‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’- এমন কথার গানটির কথা ও সুর বাউল শাহ খোয়াজ মিয়ার। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সংগীতায়োজনও করেছেন হাবিব। এর একটি অংশ তৈরি হয়েছে ফরাসি ভাষায়। সেই অংশটুকু গেয়েছেন তাজিকিস্তানের মেহেরনিগরি রুস্তম।

গানটি প্রকাশের পর শ্রোতাদের প্রশ্ন এই এই মেহেরনিগরি রুস্তম? যুক্তরাজ্যভিত্তিক সংগীতশিল্পীদের নিয়ে তথ্য প্রদানকারী প্ল্যাটফর্ম লাস্ট এফম থেকে জানা গেছে, মেহরনিগরি রুস্তম তাজিকিস্তানের একজন পপ তারকা। তার ভাই সাফার মুহাম্মদ রুস্তমও একজন সংগীতশিল্পী।

১৯৯৪ সালের ১৪ অক্টোবর তাজিকিস্তানের খোভালিং জেলায় তার জন্ম। মাত্র ৫ বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। তখন থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন। ২০১১ সালে দুশানবের আন্তর্জাতিক স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন মেহেরনিগরি রুস্তম। তালাভুজা সাত্তোরভের নামে নামকরণ করা তাজিক জাতীয় সংরক্ষণাগারের একাডেমিক অনুষদের শিক্ষার্থী ছিলেন তিনি।  

২০০১ সালে ‘বাডস অব হোপ’ প্রতিযোগিতায় অংশ নেন মেহরনিগরি রুস্তম। ২০০৩ সালে ‘সানশাইন’ প্রতিযোগিতায় অংশ নেন এবং এ প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রাইজ লাভ করেন। পরবর্তীতে তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ইয়েদিনজি তুর্কি অলিম্পিক’-এ স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করেন। ২০০৬ সালে সিআইএস তরুণদের মধ্যে অনুষ্ঠিত ‘ডেলফি গেমস’ প্রতিযোগিতায় লোকসংগীত ও জনপ্রিয় গান বিভাগে দুটি স্বর্ণপদক জিতেন।

এছাড়া রাজধানী দুশানবে শহরে অনুষ্ঠিত হয় ‘জিলো-২০১৪’ প্রতিযোগিতা। যা আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতায় ‘আধুনিক ও জনপ্রিয়’ সংগীত বিভাগের একটিতে সেরা নারী গায়িকা নির্বাচিত হয়েছিলেন মেহেরনিগরি রুস্তম।

প্রায় এক দশকের সংগীত ক্যারিয়ারে বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন মেহরনিগরি রুস্তমের। এর উল্লেখযোগ্য ‘গুল’, ‘নিগিন আনোর’, ‘আনার আনার’। সংগীতের পাশাপাশি সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় তিনি। প্ল্যাটফর্মটিতে তার অনুসারীর সংখ্যা প্রায় ১৫ লাখ।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬