রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে: ইসরায়েলি দূত

হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে: ইসরায়েলি দূত

Image

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে ইসরায়েলি জিম্মিদের ৭২ ঘণ্টার মধ্যে গাজা থেকে জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই সময়সীমা বা ‘কাউন্টডাউন’ শুরু হবে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসবে এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির তালিকা অনুমোদন দেবে। যদি এই সময়সূচি নিশ্চিত হয়, তবে গাজায় আটক জীবিত ইসরায়েলি বন্দিদের মুক্তি রোববার (১২ অক্টোবর) বা সোমবারের (১৩ অক্টোবর) মধ্যেই সম্পন্ন হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত লেইটার সতর্ক করে বলেছেন, ইসরায়েল এই যুদ্ধবিরতি স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটাবে বলে আশা করছে। তবে, এটি নির্ভর করবে হামাস চুক্তির শর্তগুলো কতটা সঠিকভাবে বাস্তবায়ন করে তার ওপর। 

তিনি বলেন, ‘আমরা আশা করছি এই যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে শত্রুতা বন্ধ করবে ও গাজার জনগণের কল্যাণে ও ইসরায়েলের স্বার্থে গাজা পুনর্গঠনের পথ খুলে দেবে। লেইটার আরও যোগ করেন, এই চুক্তিটি প্রথম ধাপ মাত্র। পরবর্তী কয়েক দিনের মধ্যেই ইসরায়েলকে দেখতে হবে যে এই প্রথম ধাপটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে কি না। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে তার প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে।-আল জাজিরা

Releated Posts

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, অস্বস্তিতে ইসরায়েল

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, অস্বস্তিতে ইসরায়েল

দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর যুদ্ধ বন্ধে অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই…

জুন ১৫, ২০২৬
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে। খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। সেই সঙ্গে জলপথ থেকে মার্কিন অবরোধও তুলে…

জুন ১৫, ২০২৬
ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।  বুধবার জেনারেল সান্তোস শহরের একটি সুপারমার্কেটে কর্মরত…

জুন ১০, ২০২৬
ইরানের পর ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন

ইরানের পর ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন

গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরান আর ইসরায়েলি ভূখণ্ডে কোনো হামলা…

জুন ৮, ২০২৬
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে হতাহত ৫,  সুনামি সতর্কতা জারি 

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে হতাহত ৫,  সুনামি সতর্কতা জারি 

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ তীব্রতার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  এতে অন্তত এক ব্যক্তি নিহত এবং চারজন…

জুন ৮, ২০২৬
ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে…

জুন ৮, ২০২৬
উত্তর কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন চীনের প্রেসিডেন্ট 

উত্তর কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন চীনের প্রেসিডেন্ট 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সোমবার সকালে বেইজিং থেকে উত্তর কোরিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। ২০১৯ সালের পর এটিই হবে…

জুন ৮, ২০২৬