সোমবার । এপ্রিল ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • হাসান মাহমুদের তোপে রংপুরকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নোয়াখালীর

হাসান মাহমুদের তোপে রংপুরকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নোয়াখালীর

Image

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আগে ব্যাট করতে নেমে ১৪৮ রানে গুঁটিয়ে যায় নোয়াখালী। তবে জবাব দিতে নেমে হাসান মাহমুদের বোলিং তোপে ১৩৯ রানের বেশি তুলতে পারেনি রংপুর রাইডার্স।   

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। নোয়াখালীর হয়ে ওপেনিংয়ে নামেন শাহাদাত হোসেন দিপু এবং সৌম্য সরকার। ওপেনিং জুটিতে রান এসেছে ২৫। ৮ বলে ১৪ রান করে বিদায় নেন দিপু।

তিনে নামেন হাবিবুর রহমান সোহান। এদিন বেশ ভালো ছন্দে ছিলেন সোহান। দারুণ ব্যাটিংয়ে তুলেছেন রান। হাঁকিয়েছেন বেশ কিছু বাউন্ডারি। পাওয়ারপ্লের ফায়দা লুটেছেন সুদে আসলে। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৬ রান তোলে নোয়াখালী।

পাওয়ারপ্লে শেষেই থেমেছেন সোহান। ১৬ বলে ৩০ রান করে দলের ৬৮ রানের মাথাতে বিদায় নেন হাবিবুর রহমান সোহান। সৌম্য ক্রিজে টিকে ছিলেন। যদিও সেভাবে সাবলীল ছিলেন না। ২৭ বলে ৩১ রান করে দলীয় ৮৪ রানের মাথাতে বিদায় নেন সৌম্য সরকার।

শেষ দিকে দলের হাল ধরেন জাকের আলী অনিক। যদিও তেমন আগ্রাসী ব্যাটিং করতে পারেননি তিনি। রয়েসয়ে খেলে ৩৭ বলে ৩৮ রান করেছেন তিনি। শুরুটা দারুণ হলেও শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় নোয়াখালী। রানের গতিও কমে যায় অনেকটা। দেড়শ পার করা নিয়েও ছিল শঙ্কা।

শেষমেশ দেড়শ রানের আগেই থেমেছে নোয়াখালী। ১৯.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয়েছে নোয়াখালী। ইনিংসের শেষ ৩ বলে মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান এবং বিলাল সামিকে ফিরিয়ে দারুণ এক হ্যাটট্রিক করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। 

রংপুরের হয়ে ৩টি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী এবং মুস্তাফিজুর রহমান। ২ উইকেট নেন খুশদিল শাহ। ১টি করে উইকেট তুলেছেন সুফিয়ান মুকিম এবং নাহিদ রানা। 

জবাব দিতে নেমে রংপুরের দুই ওপেনার ডেভিড মালান এবং লিটন দাস সুবিধা করতে পারেননি। ওপেনিং জুটি থেকে এসেছে ২১ রান। ১৩ বলে ১৫ রান করেছেন লিটন। মালান ফিরে যান পরের ওভারে। ১০ বলে ৭ রানের ইনিংস খেলে দলের ২৩ রানের মাথাতে বিদায় নেন মালান।

দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন তাওহিদ হৃদয় এবং ইফতিখার আহমেদ। রয়েসয়ে এগিয়েছেন দুজন। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৩৯ রান তোলে রংপুর রাইডার্স।

পাওয়ারপ্লে শেষেও এগিয়েছে হৃদয়-ইফতিখারের জুটি। পরিস্থিতির দাবি মিটিয়ে দেখেশুনে এগিয়েছেন দুজন। বেশি ঝুঁকি নেননি। কার্যকরী ব্যাটিংয়ে বোর্ডে তুলেছেন রান।

ইফতিখার ৩১ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলের ৮৬ রানের মাথাতে থামেন। পাঁচে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ এদিন সুবিধা করতে পারেননি। ৮ বলে ৯ রান করে বিদায় নেন রিয়াদ।

হৃদয় এক প্রান্ত ধরে খেলে গেছেন। তবে রিয়াদের আউটের পরের ওভারে থেমেছেন হৃদয়ও। ২৮ বলে ২৯ রান করে দলীয় ১০৭ রানের মাথাতে থেমে যান তাওহিদ হৃদয়।

শেষ দিকে দলের হাল ধরেন খুশদিল শাহ। অধিনায়ক নুরুল হাসান সোহান ৬ বলে করেছেন ৪ রান। খুশদিলের সাথে যোগ দেন হ্যাটট্রিক করা মৃত্যুঞ্জয় চৌধুরী। আগ্রাসী ব্যাটিংয়ে দলের জয়ের আশা টিকিয়ে রাখেন খুশদিল। 

শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। রংপুরের হাতে ছিল ৪ উইকেট। স্ট্রাইকে ছিলেন ক্রাইসিস ম্যান খুশদিল। বোলিংয়ে আসেন হাসান মাহমুদ। প্রথম বলেই আউট হয়েছেন খুশদিল। পরের বলে ১ রান নেন নতুন ব্যাটার সুফিয়ান মুকীম। পরের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৩ বলে ১৪ রানে নেমে আসে সমীকরণ।

Releated Posts

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

 ✒️বাসস তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও…

এপ্রিল ১৯, ২০২৬
আগামী সপ্তাহে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: আল জাজিরা

আগামী সপ্তাহে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: আল জাজিরা

আগামী শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি নিরাপত্তা…

এপ্রিল ১৯, ২০২৬
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে হাজার…

এপ্রিল ১৯, ২০২৬
আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফের) সঙ্গে ঋণচুক্তির মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ…

এপ্রিল ১৯, ২০২৬
সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

সোমালিয়া থেকে পৃথক হতে চাওয়া সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগের পদক্ষেপের নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ ১২ মুসলিম…

এপ্রিল ১৯, ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

 লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান লড়াইয়ে ইসরাইলের এক সেনাসদস্য নিহত হয়েছে। এই সপ্তাহেই অঞ্চলটিতে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরাইলি সেনাবাহিনীর…

এপ্রিল ১৯, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার 

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরান ‘যুদ্ধক্ষেত্রে বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি…

এপ্রিল ১৯, ২০২৬
রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে বসে গভীর রাত পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন। শনিবার দিবাগত রাত…

এপ্রিল ১৯, ২০২৬
সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

আদিত্য ধর পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করছে।…

এপ্রিল ১৯, ২০২৬
হাসান মাহমুদের তোপে রংপুরকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নোয়াখালীর - crd.news