শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

৬০ পেরিয়ে ৬১-তে জেমস

Image

ঝাকড়া চুল দুলিয়ে গিটার হাতে গান গাওয়া এক রকস্টারের নাম ফারুক মাহফুজ আনাম জেমস। ভালোবেসে ভক্তরা তাকে ডাকেন ‘গুরু’ নামে। সংগীতপ্রেমীরা তাকে ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি হিসেবে অভিহিত করেন। আজ ২ অক্টোবর এই তারকার জন্মদিন। ৬০ পেরিয়ে ৬১-তে পা রাখছেন তিনি। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্ম নিলেও বেড়ে ওঠেন চট্টগ্রামে।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, বিশেষ দিনটি পরিবারের সঙ্গেই কাটিয়ে থাকেন জেমস। তার কথায়, ‘উনি (জেমস) জন্মদিনে পরিবারের সদস্যদের সময় দেন। আত্মীয়-স্বজন, কাছের মানুষদের সঙ্গে ফ্যামিলি টাইম কাটান।

জন্মদিনের বিশেষ মুহূর্তে আয়োজন না রাখলেও, ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন ‘নগর বাউল’খ্যাত এই তারকা। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সংগীতপ্রেমীরা লিখে যাচ্ছেন নানা কথা।

এদিকে, সংগীতের ভুবনে জেমসের পথচলা মোটেও সহজ ছিল না। পরিবারের একরকম দ্বিমতে সংগীতচর্চা শুরু করেন তিনি। আর তাই গানের জন্য তাকে ছাড়তে হয় ঘরও। ঠাঁই হয় চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে। সেখানে থেকেই তার সংগীতের মূল ক্যারিয়ার শুরু। ১৯৮০ সালে জেমস প্রতিষ্ঠা করেন ব্যান্ডদল ‘ফিলিংস’। ১৯৮৭ সালে প্রকাশ হয় তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর ১৯৮৮ সালে আসে ‘অনন্যা’ নামের অ্যালবাম। ভিন্ন গায়কীর কারণে ততদিনে তরুণ শ্রোতাদের মনে শক্ত অবস্থান গড়ে তুলেন জেমস। শহুরের মানুষদের মন জয় করে গুরু’র গান পৌছে যায় গ্রামেগঞ্জেও।

১৯৯০ সালে প্রকাশিত ‘জেল থেকে বলছি’ অ্যালবামের শিরোনামের গানটি বিটিভিতে প্রচার হলে জেমসের প্রশংসায় পঞ্চমুখ তখন সংগীতপ্রেমীরা। এরপর ব্যান্ড সংগীত আর জেমস যেন একে অপরের পরিপূরক।

১৯৯৬ ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অব ফিলিংস’ অ্যালবামগুলো প্রকাশ পায়। এরপর ‘ফিলিংস’ ভেঙে জেমস গড়ে তোলেন নতুন লাইনআপে ব্যান্ডদল ‘নগর বাউল’। এই ব্যান্ড ‘দুষ্টু ছেলের দল’ এবং ‘বিজলি’ অ্যালবাম দুটির মধ্যেই আটকে যায়।

জেমসের গাওয়া একক অ্যালবামের তালিকায় আছে ‘অনন্যা’ (১৯৮৮), ‘পালাবি কোথায়’ (১৯৯৫), ‘দুঃখিনী দুঃখ করো না’ (১৯৯৭), ‘ঠিক আছে বন্ধু’ (১৯৯৯), ‘আমি তোমাদেরই লোক’ (২০০৩), ‘জনতা এক্সপ্রেস’ (২০০৫), ‘তুফান’ (২০০৬), ‘কাল যমুনা’ (২০০৯)।

একক অ্যালবামের পাশাপাশি অসংখ্যা মিশ্র অ্যালবামে গেয়েছেন জেমস। দেশের গণ্ডি পেরিয়ে তার জনপ্রিয় ততদিনে বিশ্বজুড়ে। ওপার বাংলায়ও (ভারত) জেমসের জয়ধ্বনি বেজে ওঠে। ২০০৫ সালে বলিউডে ‘গ্যাংস্টার’ সিনেমায় প্লেব্যাক করেন এই রকস্টার। তার গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় এটি বলিউড টপচার্টের শীর্ষে ছিল। ২০০৬ সালে আবারও বলিউডের সিনেমায় কণ্ঠ দেন। ‘লাইফ ইন এ মেট্রো’তে তার গাওয়া ‘রিশতে’ ও ‘আলবিদা’ গান দুটি তুমুল জনপ্রিয়তা পায়।

সিনেমার গানে সবশেষ তিনি কণ্ঠ দেন ২০১৭ সালে ‘সত্ত্বা’তে। এই সিনেমার ‘তোর প্রেমেতে অন্ধ’ গানটি আজও শ্রোতাদের মুখে মুখে। গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এই গায়ক।

জেমসের গান জনপ্রিয় গানগুলোর তালিকায় আছে- ‘বাংলাদেশ’, ‘জেল থেকে আমি বলছি’, ‘মা’, ‘যেদিন বন্ধু চলে যাবো’, ‘দুখিনী দুঃখ করো না’, ‘লেইস ফিতা লেইস’, ‘বাবা কত দিন’, ‘বিজলী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘মিরাবাঈ’, ‘লিখতে পারি না কোন গান’, ‘তুমি জানলে না’, ‘পাগলা হাওয়া’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘কবিতা’, ‘মন আমার পাথরের দেয়াল’, ‘শেষ দেখা’ ইত্যাদি।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬