রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • ৯ শীর্ষ জেনারেলকে বরখাস্ত চীনের কমিউনিস্ট পার্টির

৯ শীর্ষ জেনারেলকে বরখাস্ত চীনের কমিউনিস্ট পার্টির

Image

চীনের কমিউনিস্ট পার্টি একযোগে দেশটির নয় শীর্ষস্থানীয় জেনারেলকে বরখাস্ত করেছে। একই সঙ্গে তাদের সামরিক বাহিনী থেকে পদচ্যুত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি কয়েক দশকের মধ্যে চীনের সামরিক বাহিনীতে সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ৯ কর্মকর্তা গুরুতর আর্থিক অনিয়ম ও দায়িত্ব সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে সন্দেহভাজন। এদের অধিকাংশই তিন তারকা জেনারেল এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সেখানে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে এ পদক্ষেপকে দুর্নীতি দমন অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হলেও, অনেক বিশ্লেষক মনে করছেন এটি রাজনৈতিক শুদ্ধিকরণের অংশও হতে পারে। বিশেষ করে আসন্ন কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনের আগে এমন একটি পদক্ষেপ রাজনৈতিক বার্তা বহন করছে বলেই মনে করা হচ্ছে।

শুধু সামরিক কর্মকর্তাই নয়, বেসামরিক পদেও বেশ কিছু পরিবর্তন হয়েছে। বিশেষ করে ২০২৩ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কি গ্যাংয়ের হঠাৎ নিখোঁজ হওয়া এবং তার উত্তরসূরি লিউ জিয়ানচাউয়ের সাম্প্রতিক অনুপস্থিতি রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

চীনা রাজনীতি বিশ্লেষক ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ফেলো নেইর থমাস বিবিসি চাইনিজকে বলেন, ‘শি চিনপিংয়ের শুদ্ধিকরণ মূলত তার ক্ষমতা প্রদর্শনের অংশ। তিনি দুর্নীতিগ্রস্ত ও অবিশ্বস্ত ক্যাডারদের বাদ দিতে চান, যেন পার্টি নিজের ভেতর থেকে পরিশুদ্ধ হয় এবং দীর্ঘ সময় ধরে শাসনক্ষমতায় টিকে থাকতে পারে।’ তার মতে, এই শুদ্ধিকরণ চীনের শাসনব্যবস্থাকে আরো কঠোর ও নিয়ন্ত্রণকেন্দ্রিক করে তুলবে।

বরখাস্ত হওয়া ৯ জেনারেলের নাম হলো:

১. হি ওয়েইডং – সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান

২. মিয়াও হুয়া – সিএমসির রাজনৈতিক বিভাগের পরিচালক

৩. হে হংজুন – সিএমসির রাজনৈতিক বিভাগের নির্বাহী উপপরিচালক

৪. ওয়াং জিউবিন – সিএমসির জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের নির্বাহী উপপরিচালক

৫. লিন জিয়াংইয়াং – ইস্টার্ন থিয়েটার কমান্ডার

৬. কিন শুতং – সেনাবাহিনীর রাজনৈতিক কমিশনার

৭. ইয়ুআন হুয়াজি – নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার

৮. ওয়াং হৌবিন – রকেট ফোর্স কমান্ডার

৯. ওয়াং চুনিং – আর্মড পুলিশ ফোর্স কমান্ডার

এই তালিকার মধ্যে হি ওয়েইডং চীনের সামরিক বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা, প্রেসিডেন্ট শি চিনপিংয়ের পরই যার অবস্থান। গত মার্চের পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি, যা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। এবার সেটি সত্যে রূপ নিলো। তিনি শুধু সিএমসিরই নয়, কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ ফোরাম পলিটব্যুরোর সদস্যও ছিলেন।

ফলে তিনি প্রথম পলিটব্যুরো সদস্য হিসেবে এ ধরনের তদন্তের মুখোমুখি হচ্ছেন।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ৯ ব্যক্তি দলের শৃঙ্খলা মারাত্মকভাবে লঙ্ঘন করেছেন এবং দায়িত্ব সংশ্লিষ্ট গুরুতর অপরাধে জড়িত থাকার সন্দেহ রয়েছে।’ তাদের সামরিক বিচার প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, এই শাস্তি চীনের সামরিক বাহিনীর দুর্নীতিবিরোধী অভিযানে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে। এর আগেও চীন সীমিত পরিসরে সামরিক শুদ্ধি অভিযান চালিয়েছে। এর মধ্যে দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংঘে ও লি শাংফুওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সম্প্রতি রকেট ফোর্সের শীর্ষ কর্মকর্তারাও একইভাবে সরিয়ে দেওয়া হয়।-বিবিসি

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬