রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • কিডনি দান করা বান্ধবী, গোমেজের বিয়েতে দাওয়াত পাননি !

কিডনি দান করা বান্ধবী, গোমেজের বিয়েতে দাওয়াত পাননি !

Image

সদ্যই বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। গত বছরের ডিসেম্বরে বেনির সঙ্গে বাগদান সেরেছিলেন এই বিশ্বখ্যাত পপ তারকা। এর নয় মাসের মাথায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা; পরিণয় ঘটলা তাদের দীর্ঘদিনের প্রেমের।

আর সেলেনার বিয়ের সংবাদে উচ্ছ্বসিত তার পরিবার, বন্ধু থেকে শুরু করে অনুরাগীরা। তবে একজন এই বিয়েতে বরং কষ্টই পেয়েছেন। তিনি সেলেনা গোমেজের বন্ধু, যিনি কিডনি দিয়ে গোমেজের জীবন বাঁচিয়েছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে এই সংবাদ।

যিনি একসময় নিজের কিডনি দান করে সেলেনার জীবন বাঁচিয়েছিলেন, সেই ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা এবার নাকি বিয়ের দাওয়াতই পাননি! এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। তোপের মুখে পড়েছেন বিশ্বখ্যাত পপস্টার সেলেনা।

সালটা ২০১৭, লুপাসজনিত জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন করতে হয় সেলেনা গোমেজকে। তখন তার জীবন বাঁচাতে বন্ধুত্বের এক অনন্য নজির স্থাপন করেন অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা নিজের একটি কিডনি দান করে সেলেনার প্রাণ ফিরিয়ে দেন তিনি। কিন্তু সেই বন্ধুত্ব যেন আর আগের মতো নেই!

গোমেজ ও রাইসার দুরত্বের ঘটনাটি প্রকাশ্যে আসে গোমেজের বিয়ের কয়েকদিনেই। গোমেজের বিয়েতে অনুপস্থিত থাকার বিষয়টি রাইসার পোস্টগুলোর কারণে স্পষ্ট হয়। কারণ, সেই বিয়েতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন হাই-প্রোফাইল অতিথি, যাদের মধ্যে ছিলেন টেইলর সুইফট, এড শিরান, এসজেডএ এবং ক্যামিলা কাবেলো। গোমেজের ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহ-অভিনেতা স্টিভ মার্টিন ও মার্টিন শর্টও উপস্থিত ছিলেন এবং শোনা যায়, তারা বক্তৃতাও দিয়েছেন। পিপল এবং ইনস্টাইলসহ বিভিন্ন সংবাদমাধ্যম অতিথিদের তথ্য ও ছবি প্রকাশ করেছে, তবে কোথাও রাইসার নাম উল্লেখ করা হয়নি।

রাইসার অনুপস্থিতি চোখে পড়েছে অনুরাগীদেরও। রাইসা ইনস্টাগ্রামে গোমেজের বিয়ের গোটা সপ্তাহজুড়ে বিভিন্ন পোস্ট দিয়েছেন। তবে গোমেজ বা তার বিয়ে সম্পর্কিত কোনো পোস্ট দেখা যায়নি তার অ্যাকাউন্ট থেকে। বিয়ের দিন তিনি কোরিওগ্রাফার সাশা ফারবারের সঙ্গে নাচের ভিডিও শেয়ার করেছেন, যা ইঙ্গিত দেয় তিনি তখন অন্য কোথাও ছিলেন। তার অনুপস্থিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা হয়তো ইঙ্গিত করে যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, যদিও এই বিষয়ে রাইসা কিংবা গোমেজ কেউই নির্ভরযোগ্য কোনো তথ্য দেয়নি গণমাধ্যমে।

এদিকে, গোমেজ তার বিয়েতে ফ্রান্সিয়া রাইসাকে দাওয়াত করেননি এমন সংবাদ ছড়িয়ে পড়তেই সেলেনা গোমেজের ওপর ক্ষোভ প্রকাশ করছেন অনুরাগীরাও। অনেকে মন্তব্য করছেন, “যে বন্ধু নিজের শরীরের অঙ্গ দান করেছিল, তাকে ভুলে যাওয়া অকৃতজ্ঞতার পরিচয়।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানিয়েছে, সেলেনার বিয়ের অতিথি তালিকায় সত্যিই ফ্রান্সিয়া রাইসার নাম ছিল না। বিষয়টি নিয়ে সেলেনা গোমেজের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় দুই তারকার বন্ধুত্বে ভাঙন ধরেছে কি না, তা নিয়েও চলছে নানা গুঞ্জন। অনেকে মনে করছেন, বন্ধুত্বের এই সম্পর্ক পুনরায় মেরামত হওয়া এখন বেশ কঠিন। আবার কেউ কেউ বলছেন, কোনো কিছু নিশ্চিত না হয়ে কোনো পরিণতি ভেবে নেওয়াও ঠিক নয়।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬