বৃহস্পতিবার । জুলাই ৩০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি ফরহাদ, সম্পাদক মোজাম্মেল

বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি ফরহাদ, সম্পাদক মোজাম্মেল

Image

রাজধানী ঢাকায় বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে । এ উপলক্ষে বুধবার ঢাকার সেগুনবাগিচাস্থ বাগিচা রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সদ্য সাবেক সভাপতি এডভোকেট মোঃ কামরুল আহসান মিল্টন । অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফ গোলাম মাবুদ (জুয়েল) । সভায় বক্তব্য রাখেন, বিটিএল এর মহাসচিব, সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো: মাজম আলী খান, ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি ও সমিতির সাবেক সভাপতি এ এইচ এম মাহবুবুস সালেকিন,প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুস সাত্তার ,নির্বাচন কমিশনার মোঃ শামসুর রহমান খান এবং নির্বাচন কমিশনার মোঃ বদিউজ্জামান ও অন্যান্য বিশিষ্ট আইনজীবীগণ। আলোচনা সভা শেষে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ আব্দুস সাত্তার ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করেন । ঘোষিত কমিটিতে জনাব আলী আহমেদ ফরহাদ সভাপতি , জনাব মোঃ মোজাম্মেল হক সাধারণ সম্পাদক এবং জনাব মোঃ হারুন অর রশিদ কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে জনাব মোঃ খলিলুর রহমান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন । অনুষ্ঠানের শেষভাগে সমিতির সদ্য সাবেক সভাপতি এডভোকেট মোঃ কামরুল আহসান মিল্টন এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফ গোলাম মাবুদ (জুয়েল) ও সাবেক কোষাধ্যক্ষ মোঃফিরোজ আলম কে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয় । একই সাথে নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে উষ্ণ বরণ করে নেওয়া হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল সদস্যের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ।

নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি:

  • সভাপতি: জনাব আলী আহমেদ ফরহাদ
  • সিনিয়র সহ-সভাপতি: জনাব মোঃ খলিলুর রহমান
  • সহ-সভাপতি: জনাব মো: জসীম উদ্দিন খান, জনাব মোঃ জহিরুল ইসলাম, জনাব খন্দকার সোহেল আহসান, জনাব মোঃ মজিবুররহমান শিশির, জনাব মোস্তফা নূরুল আলম খান, জনাব মোঃ সাদেকুল আলম খান, জনাব ফকির আবু হাসান মোহাম্মদ ইউছুফ, জনাব আবু নাসের মঞ্জুরুল হক সোহেল
  • সাধারণ সম্পাদক: জনাব মোঃ মোজাম্মেল হক
  • সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: জনাব মোঃ রফিকুল ইসলাম
  • যুগ্ম সাধারণ সম্পাদক: জনাব তাপস আদিত্য, জনাব শাজাহান আলম খান, জনাব মোহাম্মদ ফিরোজ আলম, জনাব মোঃ আজিজুর রহমান খান, জনাব বিপুল চন্দ্র সরকার, জনাব রনজু আহমেদ, জনাব মোঃ নূর ইসলাম, জনাব নিয়ামুল ওয়াকিল সোহাগ, জনাব শাহজাহান কবির, জনাব মোঃ এনামুল হাছান, জনাব সালাউদ্দিন আহম্মেদ (শাহীন) , জনাব আল মামুন, জনাব এম এ শোয়েব, নকীব আলী (কামরুল)
  • কোষাধ্যক্ষ: জনাব মোঃ হারুন অর রশিদ
  • সাংগঠনিক সম্পাদক: জনাব মাসুদুর রহমান মিয়া, জনাব মোঃ কামরুল হাসান মাসুম, জনাব আতিকুর রহমান খান, জনাব রাশেদুল ইসলাম, জনাব আরিফ মোহাম্মদ ফরহাদ, জনাব মোছাঃ সামচুন্নাহর, জনাব মোঃ রফিকুল ইসলাম (জামালপুর), জনাব মোঃ রাজিউর রহমান খান (রাজু), জনাব মাহমুদুল হাসান (সোহাগ)
  • আই সি টি সম্পাদক: জনাব মোহাম্মদ সারোয়ার আলম (সুমন)
  • দপ্তর সম্পাদক: জনাব মোঃ হেলাল উদ্দিন
  • মহিলা বিষয়ক সম্পাদক: জনাব সানজিদা আশরাফ
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ নাসির উদ্দিন
  • সমাজ কল্যাণ সম্পাদক: জনাব গোলাম ফারুক
  • সাংস্কৃতিক সম্পাদক: জনাব ওয়াহেদা বেগম
  • ক্রীড়া সম্পাদক: জনাব মামুনুল হাসান
  • তথ্য ও গবেষণা সম্পাদক: জনাব রুপালী আক্তার
  • নির্বাহী সদস্য: জনাব আব্দুল্লাহ মোহম্মদ রেদওয়ান হামজা, জনাব মোঃ এ রাজ্জাক খান, জনাব মোঃ মোক্তার উদ্দিন আকাশ, জনাব ইকবাল হোসেন সিদ্দিকী, জনাব মোঃ মজিবুর রহমান ভূইয়া, জনাব আবু মোঃ জিয়াউল হক (জুয়েল), জনাব মহসিন আলম, জনাব মোঃ আজিজুল হাই (সোহাগ), জনাব শাহিন রহমান , জনাব মাজহারুল হক মান্না, জনাব ফাইজুল ইসলাম, জনাব এ.এস.এম মেহেদী হাসান খান, মিজ মাসুদা বেগম, জনাব সজয় চক্রবর্তী, এ কে এম ফজলুল হক, জনাব মোঃ খুশেদ আলম, জনাব মাহমুদুল হাসান, জনাব মোঃ রফিকুল ইসলাম (ইয়াহিয়া), মধুসূদন অনিক, জনাব মোঃ সামসুল আলম, জনাব কাজী মশিউর রহমান নাসিম, জনাব আফসানা আনসারী, জনাব মোঃ রফিকুল ইসলাম (ইয়াহিয়া), জনাব মোঃ মোজাম্মেল হক আখন্দ (জুয়েল), জনাব মোঃ ওয়ালিউর রহমান ইভান, জনাব মোঃ মাহমুদ হোসেন, মোঃ মোশারফ হোসেন স্বপন
  • পদাধিকারবলে নির্বাহী সদস্য: জনাব মোঃ কামরুল আহসান মিল্টন (বিদায়ী সভাপতি) ও জনাব সৈয়দ ইউসুফ গোলাম মাবুদ (জুয়েল) (বিদায়ী সাধারণ সম্পাদক)

Releated Posts

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের…

জুলাই ৩০, ২০২৬
মার্কিন হামলায় কেশম দ্বীপে একই পরিবারে শিশুসহ নিহত ৩: ইরানি গণমাধ্যম

মার্কিন হামলায় কেশম দ্বীপে একই পরিবারে শিশুসহ নিহত ৩: ইরানি গণমাধ্যম

 ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এক হামলায় দুই বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ওই হামলায় আরও দুই…

জুলাই ৩০, ২০২৬
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ বাজার ও যোগাযোগপথে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক…

জুলাই ৩০, ২০২৬
বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মে অবকাঠামোগত নতুন প্রকল্প গ্রহণ

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মে অবকাঠামোগত নতুন প্রকল্প গ্রহণ

বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্মের সভায় আঞ্চলিক যোগাযোগ ও টেকসই বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত প্রধান প্রকল্পগুলোর কাজ দ্রুত…

জুলাই ৩০, ২০২৬
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে…

জুলাই ৩০, ২০২৬
মামলা জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দিচ্ছে সরকার : আইনমন্ত্রী

মামলা জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দিচ্ছে সরকার : আইনমন্ত্রী

 দেশে দীর্ঘদিনের মামলা জট নিরসন এবং সাধারণ মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) ওপর সরকার সর্বোচ্চ…

জুলাই ৩০, ২০২৬
ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬ এর…

জুলাই ২৫, ২০২৬
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি…

জুলাই ২৫, ২০২৬
ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান গণ-আন্দোলন একাধিক শহরে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তা দমাতে বিতর্কিত পদক্ষেপ নিয়েছে মুম্বাই…

জুলাই ২৩, ২০২৬