সোমবার । সেপ্টেম্বর ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণে ফরিদা পারভীন

প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণে ফরিদা পারভীন

Image

‘লালন কন্যা’ নামে পরিচিত কিংবদন্তি লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৩ সেপ্টেম্বর)। প্রিয় এই শিল্পীকে স্মরণ করতে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই।

এ উপলক্ষে সিনিয়র সাংবাদিক আবদুর রহমানের পরিচালনা ও উপস্থাপনায় প্রচার হবে একটি বিশেষ সাময়িকী। আজ বিকেল ৫টা ১৮ মিনিটে চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।

এর আগে সকাল ৭টার সংবাদের পর প্রচারিত ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানেও ফরিদা পারভীনের জীবন ও সংগীতকর্ম স্মরণ করা হয়।

১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত পরিবেশনের মাধ্যমে সংগীতের জগতে পা রাখেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে শ্রোতাদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নেন। এরপর লালনের দর্শন ও গানই হয়ে ওঠে তার সংগীতসাধনার অন্যতম প্রধান অধ্যায়।

লালনসংগীতকে শুধু মঞ্চে পরিবেশন করেই থেমে থাকেননি ফরিদা পারভীন। নতুন প্রজন্মের কাছে এই সংগীত ও লালনের দর্শন পৌঁছে দিতে প্রতিষ্ঠা করেন ‘অচিন পাখি স্কুল’।

সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি অর্জন করেন একুশে পদক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই গুণী শিল্পী।

দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগার পর ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে মৃত্যুবরণ করেন ফরিদা পারভীন। মৃত্যুর এক বছর পেরিয়ে গেলেও তার কণ্ঠে লালনের গান, সংগীতসাধনা ও নতুন প্রজন্মের জন্য রেখে যাওয়া কাজ এখনো শ্রোতা-ভক্তদের হৃদয়ে জীবন্ত।

Releated Posts

ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-১৭ আসনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

পারমাণবিক যুদ্ধ, বিশাল কোনো গ্রহাণুর আঘাত, ভয়াবহ মহামারি কিংবা বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়—এমন বৈশ্বিক দুর্যোগ নেমে এলে তুলনামূলকভাবে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে মানুষের জন্য কতটা নিরাপদ—এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অ্যানথ্রপিকের…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগকে ঘিরে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও জটিলতা বাস্তবসম্মতভাবে সমাধানের মাধ্যমে বিচারিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার আশ্বাস…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
২০২৭ সালের হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

২০২৭ সালের হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহী বাংলাদেশি হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানী রিবাকিনা

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানী রিবাকিনা

আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন নারী এককের শিরোপা জিতেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করতে চায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন (ইসি)।…

সেপ্টেম্বর ১৩, ২০২৬