বৃহস্পতিবার । সেপ্টেম্বর ১৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

Image

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত বাড়ছে। এতে করে এর প্রতিবাদে আবারও রাজপথে নেমেছেন বিভিন্ন দেশের মানুষ। মূল্যবৃদ্ধিতে সংকটে রয়েছেন উন্নয়নশীল এমনকি উন্নত দেশের বাসিন্দারাও। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জের ধরে সম্প্রতি পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সিরিয়া ও গুয়াতেমালার মতো দেশে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশে নেমেছেন সাধারণ মানুষ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মার্কিন হামলা শুরুর পর থেকে বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এতে যুদ্ধের শুরুর দিকে তেলের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছিল। মাঝে তা কিছুটা কমে এলেও সৌদি আরবের সঙ্গে সংঘর্ষের জেরে বাব আল-মানদেব প্রণালি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে চলে গেলে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে।

পর্তুগাল

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে গত সপ্তাহে বিক্ষোভ করেছেন পর্তুগালের গাড়িচালকরা। এ সময় ধীরে গাড়ি চালানোর পাশাপাশি হর্ন বাজিয়ে প্রতিবাদ করেন তারা। ফলে রাজধানী লিসবনের ‘২৫ দে এপ্রিল’ সেতুসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হয়।

সিরিয়া

সম্প্রতি জ্বালানি তেলের দাম সাময়িক সময়ের জন্য সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় সিরিয়া সরকার। এর প্রতিবাদে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রাস্তায় নেমে আসে মানুষ। গত রবি ও সোমবার দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিভিন্ন শহরে যান চলাচল বন্ধ এবং টায়ারে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে অনেকে নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেন। যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না বলে জানিয়েছে সিরিয়া সরকার।

ইন্দোনেশিয়া

এদিকে, মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের জের ধরে ইন্দোনেশিয়ায় জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। তেল না পেয়ে রাজধানী জাকার্তায় অনেককে মোটরসাইকেল ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। পেট্রলপাম্পগুলোর সামনে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। এরই মধ্যে গাড়ির নম্বর জোড় না বিজোড়, সেেই ভিত্তিতে তেল দেওয়ার নিয়ম করেছে দেশটির সরকার। এর প্রতিবাদে গত সোমবার বিক্ষোভ করেছেন দেশটির ট্যাক্সিচালকেরা। জাভার জোগাকার্তাতেও উত্তেজনা বাড়ছে। সোমবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

ফিলিপাইন

এদিকে, ফিলিপাইনেও জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। দেশটির ম্যানিলা উপসাগরের জেলেরা ডিজেল ও গ্যাসচালিত নৌকা ব্যবহার করেন। জ্বালানি তেলের বাড়তি দামের কারণে সাগরে মাছ ধরতে যেতে হিমশিম খাচ্ছেন তারা। মৎস্যজীবীদের একটি সংগঠনের চেয়ারম্যান ফার্নান্দো হিকাপ বলেন, জ্বালানির দামে ‘দম বন্ধ হয়ে যাওয়ার’ অবস্থা দেখা দিয়েছে।

শ্রীলঙ্কা

প্রতি মাসে জ্বালানির দাম নির্ধারণ করে শ্রীলঙ্কার সরকার। তবে বর্তমানে পেট্রলপাম্পে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সরবরাহ সীমিত করা শুরু করেছে। সামনে দাম বাড়বে বলে তারা আশঙ্কা করছে। শ্রীলঙ্কায় পেট্রলপাম্পের মালিকদের সংগঠনের চেয়ারম্যান কুমারা রাজাপক্ষ সোমবার সাংবাদিকদের জানান, তাঁরা লোকসানে ব্যবসা করছেন।

গুয়াতেমালা

জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়েছে লাতিন আমেরিকার কৃষিখাতে। কারণ ট্রাক্টর চালাতে কৃষকদের ডিজেলের ওপর নির্ভর করতে হয়। সম্প্রতি জ্বালানির দাম নিয়ে গুয়াতেমালা সিটিতে পরিবহনশ্রমিক ও আদিবাসী অধিকারকর্মীদের মিছিল করতে দেখা যায়। এর কয়েক দিন পর রাজধানীর দক্ষিণে ভিয়া নুয়েভা এলাকায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাস্তায় কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে।

তথ্যসূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস

Releated Posts

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের…

সেপ্টেম্বর ১৬, ২০২৬