রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলের বিস্ফোরক দাবি

ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলের বিস্ফোরক দাবি

Image

ইরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান এমন এক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দিয়ে নিউইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন ও মায়ামি শহরে পারমাণবিক হামলা চালানো সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক বেন শাপিরোর সঙ্গে সাক্ষাৎকারে নেতানিয়াহু এই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ইরান যে কোনো মার্কিন শহরকে জিম্মি করার মতো ক্ষমতা অর্জন করছে। তারা ৮ হাজার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে এবং আরও ৩ হাজার কিলোমিটার যোগ করলে তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে পারবে।

নেতানিয়াহু জানিয়েছেন, ইরানিরা আমেরিকার মৃত্যু হোক এমন স্লোগান দেয়। তাই তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা অত্যন্ত বিপজ্জনক। ইসরায়েল এই হুমকি প্রতিরোধে অনবরত কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েল যৌথভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন সব আক্রমণাত্মক অস্ত্র তৈরি করছে, যা অন্য কোনো পরাশক্তির কাছে নেই।

এর আগে চলতি বছরের জুনে যুদ্ধে জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েল। ১২ দিন ধরে চলা ওই যুদ্ধে বেশ ক্ষতিগ্রস্ত হয় তেল আবিব। ইরান ইসরায়েলে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিমানবন্দর, গবেষণাগার, সামরিক ঘাঁটিসহ আরও একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়।

Releated Posts

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

পারমাণবিক যুদ্ধ, বিশাল কোনো গ্রহাণুর আঘাত, ভয়াবহ মহামারি কিংবা বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়—এমন বৈশ্বিক দুর্যোগ নেমে এলে তুলনামূলকভাবে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করতে চায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছে মজুদ মাত্র ১৪ দিনের তেল, এমন দাবি কতটা সত্য?

যুক্তরাষ্ট্রের কাছে মজুদ মাত্র ১৪ দিনের তেল, এমন দাবি কতটা সত্য?

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
বন্যা নিয়ে অনলাইন গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

বন্যা নিয়ে অনলাইন গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

 হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যার পর তথ্য প্রকাশ ও নিয়ন্ত্রণে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিয়েছে চীন ও নেপাল।  এর ফলে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল

উত্তর কোরিয়া শনিবার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।  এর একদিন আগে উত্তর কোরিয়াকে কেন্দ্র করে…

সেপ্টেম্বর ১২, ২০২৬