রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

প্রথম ভারত সফরে স্টারমার, উষ্ণ অভ্যর্থনায় মোদি

Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তিনি প্রথমবারের মতো সরকারি সফরে স্টারমারের ভারতে আগমনকে ‘আশাব্যঞ্জক’ বলে উল্লেখ করেছেন এবং দু’দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন।

বুধবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, ‘যুক্তরাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তার ঐতিহাসিক প্রথম ভারত সফরে স্বাগতম জানাই। আগামীকালের বৈঠকের অপেক্ষায় আছি-যাতে আমরা একসঙ্গে আরও শক্তিশালী ও সমৃদ্ধ ভবিষ্যতের যৌথ দৃষ্টি এগিয়ে নিতে পারি।’

মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্টারমারকে স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পওয়ার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে উষ্ণ অভ্যর্থনা! বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্র ও গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত। এটি প্রধানমন্ত্রী স্টারমারের প্রথম ভারত সফর। এই সফর শক্তিশালী ও গতিশীল ভারত-যুক্তরাজ্য অংশীদারত্বে এক নতুন অধ্যায় সূচিত করছে।’

বুধবার মুম্বাইয়ের আর্থিক কেন্দ্রস্থলে তিনি বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন, যা তার প্রথম সরকারি ভারত সফরের সূচনা হিসেবে চিহ্নিত হয়েছে।

এই সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ১২৫ সদস্যের বিশাল প্রতিনিধি দল নিয়ে এসেছেন, যার মধ্যে রয়েছেন সিইও, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং সাংস্কৃতিক নেতারা।

Releated Posts

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

পারমাণবিক যুদ্ধ, বিশাল কোনো গ্রহাণুর আঘাত, ভয়াবহ মহামারি কিংবা বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়—এমন বৈশ্বিক দুর্যোগ নেমে এলে তুলনামূলকভাবে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করতে চায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছে মজুদ মাত্র ১৪ দিনের তেল, এমন দাবি কতটা সত্য?

যুক্তরাষ্ট্রের কাছে মজুদ মাত্র ১৪ দিনের তেল, এমন দাবি কতটা সত্য?

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
বন্যা নিয়ে অনলাইন গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

বন্যা নিয়ে অনলাইন গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

 হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যার পর তথ্য প্রকাশ ও নিয়ন্ত্রণে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিয়েছে চীন ও নেপাল।  এর ফলে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল

উত্তর কোরিয়া শনিবার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।  এর একদিন আগে উত্তর কোরিয়াকে কেন্দ্র করে…

সেপ্টেম্বর ১২, ২০২৬