রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এভিয়েশন
  • এশিয়া ও অস্ট্রেলিয়ায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ভাড়া

এশিয়া ও অস্ট্রেলিয়ায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ভাড়া

Image

ঢাকা থেকে দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন রুটের টিকিটে বিশেষ ভাড়া ঘোষণা করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। তবে শুধুমাত্র নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট রুটের ফ্লাইটের জন্য এই ভাড়া প্রযোজ্য হবে। সম্প্রতি যাত্রীদের জন্য এই ছাড় দিয়েছে এয়ারলাইন্সটি। প্লেনে সিট থাকা সাপেক্ষে ছাড়ের টিকিট যেকোনো সময় কাটা যাবে। তবে টিকিটে ভ্রমণ করতে হবে ২০২৬ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখ পর্যন্ত। 

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, ঢাকা থেকে বাংলাদেশের যাত্রীরা অল্প খরচে সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে দক্ষিণ এশিয়ার গন্তব্যগুলোতে ঘুরতে যেতে পারবেন। যাত্রীরা ৪১ হাজার ৪১৭ টাকায় থাইল্যান্ডের ফুকেট, ৩৮ হাজার ৭৯১ টাকায় মালয়েশিয়ার কুয়ালালামপুর, ৫১ হাজার ১৭০ টাকায় ইন্দোনেশিয়ার বালি ও ৪৪ হাজার ৫৫৩ টাকায় সিঙ্গাপুরের রিটার্ন টিকিট কাটতে পারবেন। 

এছাড়াও এয়ারলাইন্সটিতে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভাড়া পড়বে ১ লাখ ১৭ হাজার ৫৭১ টাকা, সিডনির রিটার্ন টিকিট পাওয়া যাবে ১ লাখ ১৮ হাজার ৬২৬ টাকায়।

টিকিট কাটার শর্ত হিসেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, সিট থাকা সাপেক্ষে এই ছাড় পাওয়া যাবে। এই ভাড়ায় টিকিট কাটার পর ক্যান্সেল করলে যাত্রী কোনো টাকা ফেরত পাবে না। এছাড়াও টিকিটে কারো নামের পরিবর্তন কিংবা যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে না। তবে বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে ভিসা আবেদন বাতিল হলে যাত্রীদের সম্পূর্ণ টিকিটমূল্য ফেরত দেওয়া হবে। সেক্ষেত্রে ভিসা বাতিলের অফিসিয়াল কাগজপত্র সিঙ্গাপুর এয়ারলাইন্সে জমা দিতে হবে। 

এই টিকিটে ভ্রমণের সময় যাত্রীরা ২৫ কেজি চেক-ইন ব্যাগেজ এবং ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন। বাংলাদেশের যেকোনো ব্যাংকের আন্তর্জাতিক (ডুয়েল কারেন্সি) ডেবিট কিংবা ক্রেডিট কার্ড দিয়েই কাটা যাবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট।

Releated Posts

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির…

আগস্ট ২৫, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (Operation & Maintenance) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠান Sub…

আগস্ট ২৫, ২০২৬
নতুন নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি

নতুন নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি

আজ সকাল ৯ টায় নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি নিজ মন্ত্রণালয়ে যোগদান…

আগস্ট ২৩, ২০২৬
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

দেশের আকাশপথে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর বিমান চলাচল নিশ্চিত করতে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরির লক্ষ্যে সিভিল এভিয়েশন…

আগস্ট ২৩, ২০২৬
১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (IHG)

১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (IHG)

দেশের পর্যটন শিল্পের অন্যতম বৃহৎ আয়োজন ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (ATF Dhaka) ২০২৬ উপলক্ষে হসপিটালিটি পার্টনার হিসেবে ক্রাউন…

আগস্ট ২৩, ২০২৬
আকাশপথে বাংলাদেশের নতুন অর্থনীতির সম্ভাবনা

আকাশপথে বাংলাদেশের নতুন অর্থনীতির সম্ভাবনা

বাংলাদেশকে আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে সরকার, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বেসরকারি বিমান সংস্থাগুলোর মধ্যে সমন্বিত…

আগস্ট ২২, ২০২৬
সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের…

আগস্ট ১৩, ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজ সকাল ১০ টায় পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা…

আগস্ট ১২, ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’। শনিবার (৮ আগস্ট) সকাল…

আগস্ট ৮, ২০২৬