রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • চাকসু নির্বাচনে ছাত্রদল-শিবিরের ইশতেহার ঘোষণা, আবাসন ও যোগাযোগে গুরুত্ব 

চাকসু নির্বাচনে ছাত্রদল-শিবিরের ইশতেহার ঘোষণা, আবাসন ও যোগাযোগে গুরুত্ব 

Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে দুইটি প্রধান ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিকেলে পৃথক সংবাদ সম্মেলনে নিজেদের ইশতেহার তুলে ধরেন তারা।

জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের ৮ দফা ইশতেহার ঘোষণা করে। লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। তাদের ৮ দফার মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণামুখী করা, মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত করা, নিরাপদ ও আইনি সহায়তা, নারীবান্ধব ক্যাম্পাস গঠন, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা, সাহিত্য-সংস্কৃতি-ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমের বিকাশ, এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতি করি, কোনো দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি নয়। নিরাপদ ক্যাম্পাস গঠনে আমরা বদ্ধপরিকর।

অন্যদিকে একইদিন ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ও ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে। প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি লিখিত ইশতেহার পাঠ করেন।

ইশতেহারে আগামী ১২ মাসে ৩৩টি সংস্কার উদ্যোগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৯টি বিষয়কে ফোকাস পয়েন্ট হিসেবে উল্লেখ করেছে তারা—আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, সেশনজট নিরসন, অটোমেশন, শিক্ষা-গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন, নারীবান্ধব পরিবেশ ও ওয়েলফেয়ার কার্যক্রম।

ইশতেহারের অন্যান্য গুরুত্বপূর্ণ দফার মধ্যে রয়েছে—আবাসন সংকট নিরসন, শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন, নিরাপদ বাস সার্ভিস, সুলভ মূল্যে স্বাস্থ্যসেবা, কটেজ বা মেসে থাকা শিক্ষার্থীদের সুবিধা, নিয়মিত চাকসু নির্বাচন, ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠন, সাহিত্য-সংস্কৃতি চর্চার বিকাশ, টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ, মানসিক স্বাস্থ্যসেবা, অন-ক্যাম্পাস জব সুবিধা ইত্যাদি।

ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘শিক্ষার্থীরা যদি আমাদের নির্বাচিত করে, তাহলে আমরা ইশতেহারের বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। নয়টি ফোকাস পয়েন্ট বাস্তবায়ন আমাদের অগ্রাধিকার।’

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে প্রার্থী রয়েছেন মোট ৯০৮ জন।এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন, হল সংসদে ৪৭৩ জন এবং হোস্টেল সংসদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্ববিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫২১ জন; এর মধ্যে ১৬ হাজার ৮৪ জন ছাত্র ও ১১ হাজার ৩২৯ জন ছাত্রী।

Releated Posts

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার গণ্ডি থেকে বের করে দক্ষ, চিন্তাশীল এবং পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপক…

জুন ১৮, ২০২৬
বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতেই বাংলাদেশের ভবিষ্যৎ…

জুন ১১, ২০২৬
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ…

জুন ৯, ২০২৬
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মো. জোবায়ের হোসেন (১৮) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত ৩…

জুন ৮, ২০২৬
সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে- ববি হাজ্জাজ

সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে- ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি…

জুন ৩, ২০২৬
হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে…

জুন ৩, ২০২৬
একা ঘরে মায়ের মরদেহে পচন, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা

একা ঘরে মায়ের মরদেহে পচন, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা

রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে…

জুন ২, ২০২৬
হারিয়ে যাওয়া মানুষটি ৩৮ বছর পর দরজায় কড়া নাড়লেন 

হারিয়ে যাওয়া মানুষটি ৩৮ বছর পর দরজায় কড়া নাড়লেন 

একটি বাড়ি। একটি অপেক্ষা। একটি দীর্ঘশ্বাসে ভরা জীবন। ৩৮ বছর আগে যে মানুষটি অভিমান করে ঘর ছেড়েছিলেন, তাকে…

জুন ২, ২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি…

জুন ২, ২০২৬