সোমবার । জুন ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

লিভার ডিজিজ, এক ধরনের নিরব মহামারিতে রূপ নিচ্ছে

Image

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যা বর্তমানে এক ধরনের নিরব মহামারিতে রূপ নিচ্ছে। চিকিৎসকদের মতে, অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন শারীরিক কার্যক্রমের অভাব এই তিনটি কারণ মিলেই বাড়াচ্ছে এই রোগের ঝুঁকি।

লিভারে অল্প পরিমাণ চর্বি থাকা স্বাভাবিক। কিন্তু যখন চর্বির পরিমাণ অতিরিক্ত হয়ে যায়, তখন তা লিভারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। চিকিৎসা না করলে এই সমস্যা ‘সিরোসিস’, এমনকি ‘লিভার ক্যানসারে’ও পরিণত হতে পারে।

ফ্যাটি লিভার দুই ধরণের

১. অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যা অতিরিক্ত মদ্যপান থেকে হয়। 
২. নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার (এনএএফএলডি), যা অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, চর্বিযুক্ত খাবার এবং অনিয়মিত জীবনযাপনের কারণে হয়ে থাকে।

এই রোগের শুরুর দিকে সাধারণত কোনো উপসর্গ দেখা দেয় না। তবে ধীরে ধীরে এর কিছু আভাস দেখা দিতে পারে।

যেমন– পেটের ডান পাশে চাপ বা অস্বস্তি, অতিরিক্ত ক্লান্তি, হঠাৎ ওজন কমে যাওয়া, পেটে বা পায়ে ফোলাভাব, চোখ ও ত্বকে হলুদ ভাব (জন্ডিস), গাঢ় প্রস্রাব ও হালকা বর্ণের মল, মাঝে মাঝে মানসিক বিভ্রান্তি।

ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা (এনএইচএস) জানিয়েছে, পায়ে ফোলাভাব ফ্যাটি লিভারের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। অনেকে ভেবে বসেন, এটি হয়তো শুধু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এটি লিভারের ক্ষতির আগাম ইঙ্গিত হতে পারে।

লক্ষণ বুঝবেন যেভাবে

ফুলে যাওয়া অংশে আঙুল দিয়ে কয়েক সেকেন্ড চেপে ধরুন। যদি আঙুল তোলার পরেও সেখানে গর্তের মতো দাগ থাকে, তবে তা হতে পারে ‘পিটিং এডেমা’, যা শরীরে তরল জমে থাকার লক্ষণ।

পায়ে বা পেটে এমন অস্বাভাবিক ফোলাভাব দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা শুরু করলে ফ্যাটি লিভার থেকেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সম্ভব।

প্রতিরোধে বিশেষজ্ঞদের কিছু পরামর্শ

১. প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করুন

২. সুষম ও পরিমিত খাবার খান

৩. অ্যালকোহল পরিহার করুন

৪. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন

কোনও উপসর্গ দেখা না গেলেও লিভার দীর্ঘ সময় পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শরীরের এমন অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দিন। সামান্য ফোলাভাবও হতে পারে বড় বিপদের পূর্বাভাস।

Releated Posts

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। নদীতে পানি বাড়ায় গত বছরের তৈরি বাঁশের পাইলিং…

জুন ২১, ২০২৬
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬
‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

সালিশে এমপি হানজালা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও…

জুন ২১, ২০২৬
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ…

জুন ২১, ২০২৬
বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

জুন ২১, ২০২৬
দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ…

জুন ২১, ২০২৬
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

 ✒️কাজী সোহাগ সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ…

জুন ২১, ২০২৬
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে…

জুন ২১, ২০২৬