রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

মেসির জোড়া গোল, মায়ামির বড় জয়

Image

লিওনেল মেসি উড়ছেন, উড়ছে ইন্টার মায়ামিও। আবারো জোড়া গোল পেয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা, বড় জয় পেয়েছে তার দল। গোল করেছেন জর্ডি আলবা ও লুইস সুয়ারেজও। রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আটালান্টাকে আতিথ্য দেয় মায়ামি। যেখানে সফরকারীদের ৪-০ গোলে বিধ্বস্ত করে হাভিয়ার মাশ্চেরানোর শিষ্যদের।

মায়ামির সাপোর্টার্স শিল্ড ধরে রাখার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। এরপরও অবশ্য পূর্ণ শক্তি নিয়েই শনিবার মাঠে নেমেছিল তারা। আগের দিন জাতীয় দলের হয়ে না খেললেও আজ মাঠে ছিলেন মেসি। মায়ামির প্রথম সুযোগ আসে ২০তম মিনিটে। তবে তা কাজে লাগাতে পারেননি মেসি। গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। ৩১তম মিনিটে আবার সুযোগ পেয়েও ব্যর্থ হন।

তবে ৩৯তম মিনিটে আর ভুল হয়নি, দুর্দান্ত গোল করে এগিয়ে দেন দলকে। বালতাসার রদ্রিগেসের কাছ থেকে বল পেয়ে বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। গোলকিপারের কিছু করার ছিল না এবার। ৪২ মিনিটে আবারো হতাশ করেন মেসি। আর গোল না এলেও ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

বিরতির পর আবার ঝলক দেখান মেসি। ৫২ মিনিটে এবার নিজেদের অর্ধ থেকে দারুণভাবে এক লম্বা ক্রস বাড়ান তিনি। যা কেবল পা ছুঁয়ে জালে পাঠান আলবা। ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। পরের গোলটি আসে মিনিট আটেক পর। ফাফা পিকুঁর শট আটলান্টার একজন হেড করে বিপদমুক্ত করার চেষ্টা করলেও দারুণ এক ভলিতে তা ঠিকানায় পাঠান সুয়ারেজ। ৬৩ মিনিটে আরো একটা সুযোগ পেলেও হাতছাড়া করেন।

৮৭ মিনিটে দ্বিতীয় গোলটা পেয়ে যান মেসি। এবার আলবার সহযোগিতায় বল জালে জড়ান তিনি। ৪-০ গোলে এগিয়ে যায় মায়ামি। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখেই নিশ্চিত করে জয়।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬