শনিবার । মে ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • রাজনীতি
  • কোনো কিছুই ড. ইউনূসের নিয়ন্ত্রণে নেই : কর্নেল অলি

কোনো কিছুই ড. ইউনূসের নিয়ন্ত্রণে নেই : কর্নেল অলি

Image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তিনি বলেছেন, ‘ড. ইউনূসকে হয়তো পালিয়ে যেতে হবে হাসিনার মতো। আমি এটা ভবিষ্যদ্বাণী করে দিচ্ছি। কারণ, কোনো জিনিস তার নিয়ন্ত্রণে নেই।

সিভিল প্রশাসন, সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী— কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই।  একটি অনলাইন পোর্টালে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।  কর্নেল অলি বলেন, যত্রতত্র খুন হচ্ছে। যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে বসে পড়ছে। দাবি-দাওয়া আদায় করছে। এটা মগেরমুলুকে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে গোলমাল হচ্ছে। রিফিউজির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এখানে বক্তব্য দিয়ে, হাসি দিয়ে দেশ চালালে হবে না। কঠোরভাবে সমস্যার সমাধান করতে হবে। দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করতে হবে। তিনি (ড. ইউনূস) সেটা করতে পারছেন না। কারণ, তিনি নিয়েছেন সব এনজিও আর ডিজিও-বিজিও— এগুলো।

যাদের মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বা আগে সাবেক এমপি ছিল এ ধরনের লোক তার সঙ্গে খুব কম। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এলডিপি সভাপতি বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি— দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছে বা লুণ্ঠন করতে সাহায্য করেছে, যারা ভারত সরকারের দালাল হিসেবে কাজ করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা হলো খুনি, তারা হলো জনগণের রক্তচোষা। রক্তচোষাদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, আজকে অনেকগুলো ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। অনেক নিরীহ ব্যাংক কর্মচারী তাদের চাকরি চলে যাচ্ছে। কেউ কি চিন্তা করছে— এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? যেখানে সরকারের দায়িত্ব হলো নতুন নতুন মানুষকে এম্প্লয়মেন্ট দেওয়া, চাকরি দেওয়া, ওই জায়গায় আমরা তাদের বের করে দিচ্ছি। অর্থ মন্ত্রণালয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রধান উপদেষ্টা হেসেখেলে বেড়াচ্ছেন। মানুষ যে রাস্তায় ভিক্ষা করছে, এটা দেখছেন না। উনি শুধু আন্তর্জাতিক আন্তর্জাতিক করছেন। কিন্তু নিজের জাতির কী হচ্ছে এ খবর তাদের কাছে নেই।

Releated Posts

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা…

মে ২, ২০২৬
জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান, প্রখ্যাত চক্ষু…

মে ২, ২০২৬
বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’…

মে ২, ২০২৬
ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে। তিনি…

মে ২, ২০২৬
সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাবা শহীদ প্রেডিসেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মে ২, ২০২৬
ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে শুক্রবার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ১৪ জন সেনা নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে…

মে ২, ২০২৬
সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো  নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন।…

মে ২, ২০২৬
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন । এখানে তিনি দেশ ও জাতির…

মে ২, ২০২৬
লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। …

এপ্রিল ৩০, ২০২৬
কোনো কিছুই ড. ইউনূসের নিয়ন্ত্রণে নেই : কর্নেল অলি - crd.news