রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • রাজনীতি
  • ঠাকুরগাঁওয়ে জিতেছি, হেরেছি, কিন্তু কখনও কাউকে ছেড়ে যাইনি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে জিতেছি, হেরেছি, কিন্তু কখনও কাউকে ছেড়ে যাইনি: মির্জা ফখরুল

Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁও এ মনোনীত হওয়ার পরে কখনও জয়ী হয়েছি, কখনও পরাজিত হয়েছি, কিন্তু কখনও কাউকে ছেড়ে যাইনি। তিনি বলেছেন, নতুন করে গণতন্ত্র ফিরে পাবার যে সুযোগটা পেয়েছি সেটা যেনো ভুলবশত না হারাই। ফ্যাসিস্টদের কবলে যেনো আর না পড়ি। ফ্যাসিস্টদের আর দেখতে চায়না মানুষ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে জেলা সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সভায় বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে সে নির্বাচনে। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ৬ বছর বেগম জিয়া কারাভোগ করেছেন। গুম, খুন নির্যাতন, তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্বাসিত জীবন যাপন করছেন। তিনি ফিরতে পারেননি এখনও।

বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। তাদের প্রতিনিধি নির্বাচিত করে তাদের সরকার প্রতিষ্ঠা করতে চায় যার মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে। যারা ফ্যাসিস্ট বিরোধী ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে ছিলেন, তাদের কেউ কেউ ভিন্ন মত দিচ্ছেন। রাজপথে আন্দোলন করছেন যেসব দাবিতে সেই দাবিগুলো নির্বাচিত পার্লামেন্টে সমাধান করতে হবে।

সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের ব্যাপারে জানিয়ে তিনি বলেন, সংস্কার বিএনপি চায়, জিয়াউর রহমানের হাত ধরেই সংস্কার শুরু হয়েছে যা চলমান। কঠিন পরীক্ষা সামনে, গণতন্ত্রের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গণতন্ত্রই একমাত্র পথ যা সমস্ত মানুষের ইচ্ছার বিকাশ ঘটাতে পারে।

ফখরুল বলেন, গণমাধ্যমের কাছে বিএনপির প্রত্যাশা, চটকদার কোন সংবাদ যা বেশি বিক্রি হবে এমন সংবাদ না করে দেশের কল্যাণে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমও যেনো দায়িত্বশীল আচরণ করে সবাই। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে সেসব কাজ সম্পন্ন করতে, যেগুলো গণতন্ত্রের জন্য কাজে লাগবে। সাংবিধানিক পরিবর্তনের জন্য যে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সেখানে যে বিষয়গুলো একমত হয়েছে সেগুলো নিয়ে আগামী ১৭ তারিখ রাজনৈতিক দলগুলো সনদে সাক্ষর করবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। 

তিনি বলেছেন, যেসব বিষয়ে একমত হয়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যেতে হবে, সেখানে তাদের ম্যান্ডেট নিয়ে তা নিষ্পত্তি করতে হবে। গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র। গণভোট নিয়ে ফখরুল বলেন, গণভোটের বিষয়ে বিএনপি তাদের মতামত দিয়েছে, বিএনপির মতামত জাতীয় নির্বাচনের দিনই হতে পারে গণভোট।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬