বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি

সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি

Image

বাংলাদেশ শিল্পকলা একাডেমি লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবসে সারাদেশে একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপন করবে। প্রথমবারের মতো আগামী ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী, ১৮ অক্টোবর ঢাকায় এবং ১৭ অক্টোবর দেশের ৬৪ জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপিত হবে।

নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রায় সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় লালন উৎসবে ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় লালনের ভাব-দর্শন চর্চা, লালন সংগীতানুষ্ঠান ও লালন মেলা হবে।

১৭ অক্টোবর বিকেল ৪টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার লালন ধামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এতে স্বাগত বক্তৃতা করবেন- সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

লালন বক্তৃতায় মুখ্য আলোচক থাকবেন- আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আরও অংশগ্রহণ করবেন- কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ভাবগীতির সুর আর গানের বাণীতে ভরে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ গাইবেন সারাদেশ থেকে আগত বাউল-ফকিরগণ। ১৮ এবং ১৯ অক্টোবর সারাদেশ থেকে আগত বাউল-ফকিরদের গানে মুখরিত থাকবে ছেউড়িয়া লালন মেলা প্রাঙ্গণ।

কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও থাকবে একই ধরনের আয়োজন। এই উৎসবে লালনের গান পরিবেশন করবেন- ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, লালন ব্যান্ড, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহীসহ আরো শিল্পী ও গানের দল।-বাসস।

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬