রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • সিআর সেভেনের জোড়া গোলেও জয়হীন পর্তুগাল

সিআর সেভেনের জোড়া গোলেও জয়হীন পর্তুগাল

Image

ক্রিস্তিয়ানো রোনালদো আবারও লিখলেন নতুন ইতিহাস। বিশ্বকাপ বাছাইপর্বে দুটি গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন তিনি। তবে তার সেই ঐতিহাসিক রাতটি শেষ পর্যন্ত জয়ে রূপ নিতে পারল না— হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পর্তুগাল। ম্যাচে মার্কো রোসির অধীনে দুর্দান্ত সূচনা করে হাঙ্গেরি।

ম্যাচের অষ্টম মিনিটেই দমিনিক সোবোসলাইয়ের নিখুঁত কর্নার থেকে আতিলা স্যালাইয়ের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। তবে ১৪ মিনিট পরই জবাব দেন রোনালদো। নেলসন সেমেদোর পাস থেকে কাছাকাছি দূরত্বে শট নিয়ে সমতা ফেরান তিনি। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে নুনো মেন্দেসের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ৪০ বছর বয়সী তারকা।

দ্বিতীয়ার্ধে পর্তুগাল আরো কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও ভাগ্য সহায় হয়নি। রুবেন দিয়াজ ও ব্রুনো ফার্নান্দেজের শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে, হাঙ্গেরির স্যালাইও আবার গোলের কাছাকাছি যান, কিন্তু তাঁর হেড ক্রসবারে লাগে। শেষ মুহূর্তের নাটকীয়তায় ৯১তম মিনিটে সোবোসলাইয়ের কাছাকাছি শট জালে জড়ালে হাঙ্গেরি পায় সমতা, আর পর্তুগালের জয়ের স্বপ্ন ভেঙে যায়।

এই ড্রয়ের ফলে ২০২৫ নেশনস লিগজয়ী পর্তুগালের টানা ছয় ম্যাচের জয়ের রেকর্ড থেমে গেলেও, তারা এখনো গ্রুপ ‘এফ’-এর শীর্ষে রয়েছে। তবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে রোনালদোদের অপেক্ষা করতে হবে পরের মাস পর্যন্ত।

রোনালদোর রেকর্ড রাত্রি 
এই ম্যাচে রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বে নিজের গোল সংখ্যা ৪১-এ নিয়ে যান। যা ইতিহাসে সর্বোচ্চ। তিনি গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজকে (৩৯ গোল) পেছনে ফেলেছেন। এ ছাড়া চলতি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে তার গোল এখন পাঁচটি, যা পর্তুগালের হয়ে সর্বাধিক। ৭৮ মিনিট মাঠে থেকে সাতটি শট নেন রোনালদো—ম্যাচে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬