রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘মাদকনেতা’ বললেন ট্রাম্প

কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘মাদকনেতা’ বললেন ট্রাম্প

Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অবৈধ মাদকনেতা আখ্যা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার এই দেশটিকে দেওয়া সব ধরনের বড় অঙ্কের অর্থ সহায়তা ও ভর্তুকি বন্ধ করবে। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল–এ লিখেছেন, এই মাদক উৎপাদনের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক সরবরাহ করা, যা মৃত্যু, ধ্বংস আর বিশৃঙ্খলা ডেকে আনছে।

ট্রাম্প স্পষ্ট করে বলেননি কোন ধরনের অর্থপ্রদানের কথা তিনি উল্লেখ করছেন। তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কলম্বিয়া একসময় পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সহায়তাগ্রহীতা দেশগুলোর একটি ছিল। তবে চলতি বছর মার্কিন মানবিক সহায়তা সংস্থা ইউএসএইড বন্ধ করে দেওয়ার পর থেকে ওই অর্থপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায়।

ওয়াশিংটনে অবস্থিত কলম্বিয়ান দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই ওয়াশিংটন ও বোগোতার সম্পর্কের অবনতি ঘটছে। গত মাসে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পেত্রোর ভিসা বাতিল করে, কারণ তিনি নিউ ইয়র্কে এক প্রো-প্যালেস্টাইন সমাবেশে অংশ নিয়ে মার্কিন সেনাদের ট্রাম্পের নির্দেশ অমান্যের আহ্বান জানিয়েছিলেন।

গত বছর পেত্রো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কলম্বিয়ার কোকা চাষ অঞ্চলগুলো নিয়ন্ত্রণে আনবেন—বৃহৎ সামাজিক ও সামরিক উদ্যোগের মাধ্যমে। কিন্তু এই পরিকল্পনা খুব একটা সফল হয়নি।

এ বছর সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে এমন দেশ হিসেবে তালিকাভুক্ত করে, যারা মাদকবিরোধী আন্তর্জাতিক চুক্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। ট্রাম্প বলেন, কলম্বিয়ার রাজনৈতিক নেতৃত্বই এই ব্যর্থতার জন্য দায়ী। তার দাবি, পেত্রো একজন অবৈধ মাদকনেতা, যিনি ব্যাপকভাবে মাদক উৎপাদনকে উৎসাহ দিচ্ছেন।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬