সোমবার । এপ্রিল ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় যানজট-ভোগান্তি 

রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় যানজট-ভোগান্তি 

Image

ঢাকা: রাত থেকেই রাজধানীতে থেমে থেমে ঝরছিল বৃষ্টি, কোথাও কোথাও বয়ে গেছে ঝড়ো হাওয়া, সঙ্গে ছিল বজ্রপাত। ভোর থেকে শুরু হয় ভারী বর্ষণ।টানা কয়েক ঘণ্টার অবিরাম বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকার পথঘাট পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে সকালে ঘর থেকে বের হওয়া শিক্ষার্থীসহ চাকরিজীবীদের বিপাকে পড়তে হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, রোববার রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  

সকাল থেকে সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা যায়, ভারী বর্ষণে রাজধানীর মিরপুর, মতিঝিল, আরামবাগ, মগবাজার, মৌচাক, খিলগাঁও, রাজারবাগ, মালিবাগ, ধানমন্ডি, গ্রিন রোড, বিজয় স্মরণী, বংশাল, শান্তিনগর, ফার্মগেট, বনানী, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঝড়ে কোথাও কোথাও সড়কে উপড়ে পড়েছে গাছ। এতে সড়কে যানবাহনের গতি হয়ে গেছে ধীর। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ে আছে সড়কে। এতে রাজধানীর বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

সকাল সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে থাকার খবর পাওয়া গেছে।

জলাবদ্ধতা ও যানজটের কারণে বিপাকে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষজন। বিশেষ করে শিক্ষার্থী ও অফিসগামী মানুষদের বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। বাসা থেকে বের হয়ে গন্তব্যে যাওয়ার জন্য মিলছে না যানবাহন। আবার রিকশাসহ বিভিন্ন যানবাহন পাওয়া গেলেও সেগুলো হাঁকছে তিন গুণ-চার গুণ ভাড়া।

এদিকে যানজট নিরসনে সকাল থেকে সড়কে নিরলস কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সকাল ১০টায় ট্রাফিক গুলশান বিভাগের পক্ষ থেকে নগরবাসীকে জানানো হয়, গত রাত থেকে অবিরত বৃষ্টিপাতের কারণে বনানী ঢাকা গেটের সামনের সড়কে বৃষ্টির পানি জমেছে। যে কারণে ইনকামিং/আউটগোয়িং উভয় দিকেই যানবাহন চলাচল অত্যন্ত ধীর। এমতাবস্থায়, যারা উত্তরা থেকে গুলশান-বনানীর দিকে আসবেন এবং যারা বিপরীতমুখী চলাচল করবেন তারা দ্রুত যাতায়াতের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারেন।

দুপুর ১২টায় ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কাজীপাড়া মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার কারণে এক লেন দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। মিরপুর-১০ কাজীপাড়া রুটে চলাচলকারীদের ধৈর্যসহকারে ও সময় নিয়ে চলাচল করার জন্য অনুরোধ করা হচ্ছে।

বেলা সাড়ে ১১টায় ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, টেকনিক্যাল ক্রসিং এলাকায় ঝড়ে উপড়ে থাকা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক মিরপুর বিভাগ চেষ্টা কর

Releated Posts

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

 ✒️বাসস তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও…

এপ্রিল ১৯, ২০২৬
আগামী সপ্তাহে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: আল জাজিরা

আগামী সপ্তাহে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: আল জাজিরা

আগামী শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি নিরাপত্তা…

এপ্রিল ১৯, ২০২৬
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে হাজার…

এপ্রিল ১৯, ২০২৬
আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফের) সঙ্গে ঋণচুক্তির মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ…

এপ্রিল ১৯, ২০২৬
সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

সোমালিয়া থেকে পৃথক হতে চাওয়া সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগের পদক্ষেপের নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ ১২ মুসলিম…

এপ্রিল ১৯, ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

 লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান লড়াইয়ে ইসরাইলের এক সেনাসদস্য নিহত হয়েছে। এই সপ্তাহেই অঞ্চলটিতে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরাইলি সেনাবাহিনীর…

এপ্রিল ১৯, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার 

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরান ‘যুদ্ধক্ষেত্রে বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি…

এপ্রিল ১৯, ২০২৬
রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে বসে গভীর রাত পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন। শনিবার দিবাগত রাত…

এপ্রিল ১৯, ২০২৬
সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

আদিত্য ধর পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করছে।…

এপ্রিল ১৯, ২০২৬
রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় যানজট-ভোগান্তি  - crd.news