রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও অলিখিত ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সহজ জয় নিশ্চিত করার পথে থেকেও অবিশ্বাস্যভাবে ম্যাচ ‘টাই’ করে সুপার ওভারে হেরে যাওয়ায়, ঘরের মাঠে পছন্দের উইকেট বানিয়েও এখন সিরিজ হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই সিদ্ধান্ত নেন দলনেতা। এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশের জয়ের হাতছানি। ওয়েস্ট ইন্ডজিজের কাছে যদি জয় পায় তবে ১৯ মাস পর বাংলাদেশের ট্রফি ক্যাবিনেটে যুক্ত হবে নতুন এক ওয়ানডে সিরিজ ট্রফি। তবে ট্রফি হাতছাড়া হলে ২০১১ সালের পর প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার। তাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেটি যেন সাধারণ ম্যাচ নয়। এ যেন মর্যাদা ও মান রক্ষার লড়াই।

প্রায় আড়াই বছর পর ঢাকায় ওয়ানডে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটেছে এই সিরিজ দিয়েই। তিন ম্যাচের লড়াইয়ে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত বিষয়—স্পিনারদের আধিপত্য। আগের ম্যাচে দুই দল মিলিয়ে ৯২ ওভার বল করেছেন স্পিনাররা। ধীরগতির ম্যাচটা শুরুতে কিছুটা একঘেয়ে মনে হলেও শেষের সুপার ওভার নাটকীয়তা এনে দিয়েছে জমজমাট রোমাঞ্চ। ফলে সিরিজের শেষ ম্যাচটি এখন হয়ে উঠেছে একেবারে ‘অলিখিত ফাইনাল’।

বাংলাদেশের সামনে এবার দুই প্রাপ্তির সুযোগ। একদিকে ঘরের মাঠে প্রায় দেড় দশক ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারেনি টাইগাররা, অন্যদিকে ২০২৪ সালের মার্চের পর এটি হতে পারে তাদের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়। একইসঙ্গে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হিসেবেও এ ম্যাচের ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে হিসাবের খাতায় আরেকটি দিকও আছে। চলতি দশকে ওয়ানডেতে সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ড এখন ক্যারিবিয়ানদের। গত পাঁচ বছরে ৪৩ ম্যাচে হার তাদের। বাংলাদেশও খুব পিছিয়ে নয়—৮১ ম্যাচে হেরেছে ৪১টিতে। পরাজয়ের হার যেখানে ৫০ দশমিক ৬১ শতাংশ, সেখানে ওয়েস্ট ইন্ডিজের প্রায় ৫৬ শতাংশ। তাই আজকের হার-জয়, দুই দলকেই প্রভাবিত করবে সংখ্যার এই খাতায়।

মিরাজের নেতৃত্বে সিরিজটা হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু সুপার ওভারে ব্যাটিং ব্যর্থতায় সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে। তবে সিরিজ জয় দিয়েই দুঃখ ভুলে যেতে চায় টাইগাররা। মিরপুরে আজ তাদের একটাই লক্ষ্য—ট্রফি হাতে হাসিমুখে মাঠ ছাড়ার।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬