শুক্রবার । আগস্ট ৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৭

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৭

Image

চট্টগ্রামের খুলশীতে সাংবাদিক পরিচয়ে বাসায় প্রবেশ করে মালপত্র লুট ও একটি প্রাইভেট কার নিয়ে যাওয়ার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি উত্তর-দক্ষিণ বিভাগ। এ সময় ডাকাতি করে নিয়ে যাওয়া টয়োটা করলাক্রস গাড়িসহ সমস্ত মালপত্র উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮),শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির, রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)। বৃহস্পতিবার বিকেলে সিএমপি কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের হাতে ন্যস্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ডাকাতি করে নিয়ে যাওয়া গাড়ি ও মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গত ১০ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে খুলশী থানার বিটিআই উইং সোর্ড বিল্ডিংয়ের গলিতে ১০ থেকে ১২ জন ডাকাত দল সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর চার তলা বাসায় প্রবেশ করে।

পরে ডাকাত দলে থাকা দুজন মহিলা বাসার মালিককে গলায় ছুরি ধরে বাসার কিছু মালপত্র নিয়ে যায়। পরে নিচে থাকা একটি করলাক্রস হাইব্রিড গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন খুলশী থানায় মামলা করা হয়। পরবর্তীতে মামলাটি পুলিশ কমিশনার ডিবি (উত্তর-দক্ষিণ)-এর কাছে দেওয়া হয়। তিনি আরো বলেন, ডাকাতির সময় ডাকাতরা মাইটিভির মাইক্রোফোনে ও ফুড পান্ডার ব্যাগ ব্যবহার করেছিল। সেগুলোও জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Releated Posts

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…

আগস্ট ৭, ২০২৬
AES Study Abroad Hosts Australian Education Expo Featuring Leading Universities in Dhaka

AES Study Abroad Hosts Australian Education Expo Featuring Leading Universities in Dhaka

An Australian Education Expo featuring Australian leading universities was held in Dhaka on Wednesday, providing Bangladeshi students with…

আগস্ট ৫, ২০২৬
ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬