শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • যেসব লক্ষণ দেখে বুঝবেন কেউ আপনাকে হিংসা করছে, এ ক্ষেত্রে করণীয় জেনে রাখুন

যেসব লক্ষণ দেখে বুঝবেন কেউ আপনাকে হিংসা করছে, এ ক্ষেত্রে করণীয় জেনে রাখুন

Image

১. সব সময় প্রতিযোগিতা করে

আপনি কিছু ভালো করলে সে সঙ্গে সঙ্গে সেটার চেয়ে ভালো কিছু করতে চায়। আপনার সাফল্য তাঁকে অনুপ্রাণিত না করে অস্থির করে তোলে।

২. প্রশংসার আড়ালে খোঁচা

মুখে বলবে, ‘তুমি তো দারুণ করছ!’ কিন্তু কথার ভেতরে লুকিয়ে থাকবে হালকা কটাক্ষ। যেমন, ‘তোমার ভাগ্যটা আসলে ভালো, সবাই তোমাকে সাহায্য করে।’

৩. সব সময় আপনার ভুল খোঁজে

আপনি ভালো কিছু করলেও সে ত্রুটি বের করতে ব্যস্ত থাকে। কোথায় আপনি ভুল করলেন, সেটাই খুঁজে বের করায় যেন তার সব আনন্দ।

৪. মুখে মধু অন্তরে বিষ

আপনার সামনে বন্ধুর মতো ব্যবহার করে, কিন্তু পেছনে আপনার সমালোচনা করে। এভাবে আপনার প্রতি অন্যদের ধারণা খারাপ করতে চায়।

৫. তুলনা করতে ভালোবাসে

আপনাকে অন্য কারও সঙ্গে তুলনা করে, যেন আপনার সাফল্য বা দক্ষতাকে ছোট করে দেখানো যায়।

৬. আপনার সাফল্যে খুশি হয় না

আপনি ভালো কিছু করলে সে খুশি হয় না, বরং চুপ হয়ে যায় বা হঠাৎ বিষয় পাল্টে ফেলে।

৭. অনুকরণ করে, কিন্তু স্বীকার করে না

আপনার স্টাইল, কাজের ধরন বা আচরণ নকল করে, কিন্তু কখনোই স্বীকার করে না যে সে আপনার কাছ থেকে শিখেছে।

৮. আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা

হিংসুটে মানুষ প্রায়ই এমনভাবে কথা বলে, যাতে আপনি নিজের সক্ষমতা নিয়ে সন্দেহে পড়েন।

কীভাবে সামলাবেন

কারও হিংসার কারণে নিজের মন খারাপ করে ফেলার দরকার নেই। শান্ত থাকুন, নিজের উন্নতিতে মন দিন। মনে রাখবেন, হিংসা সাধারণত নিজের অনিশ্চয়তা থেকেই জন্ম নেয়। তাই অন্যের নেতিবাচক আচরণের জবাব না দিয়ে, আত্মবিশ্বাস ধরে রাখা আর নিজের পথে এগিয়ে চলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

জেনে নিন

  • হিংসুটে মানুষের সঙ্গে দূরত্ব রাখুন। সব সময় মুখোমুখি তর্ক না করে, সীমারেখা টেনে নিন।
  • নিজের সাফল্য নিয়ে অপরাধবোধে ভুগবেন না। আপনি যা অর্জন করেছেন, সেটা আপনার পরিশ্রমের ফল।
  • ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান। যাঁরা সত্যিই আপনাকে ভালোবাসেন, পাশে থাকেন, তাঁদের সঙ্গেই থাকুন।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬