রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এভিয়েশন
  • ইঁদুরের দৌরাত্ম্যে দিল্লিগামী ফ্লাইট ছাড়লো ৩ ঘণ্টা দেরিতে

ইঁদুরের দৌরাত্ম্যে দিল্লিগামী ফ্লাইট ছাড়লো ৩ ঘণ্টা দেরিতে

Image

বিমানের কেবিনে ইঁদুর দেখা যাওয়ায় কানপুর বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট তিন ঘণ্টা বিলম্বে উড্ডয়ন করে। এতে ভোগান্তিতে পড়েন প্রায় ১৪০ যাত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে কানপুর থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করার পর কেবিনে ইঁদুরকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে এয়ারলাইন্সের কর্মীরা বিষয়টি নিশ্চিত করেন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।

এরপর বিমানটির ভেতরে ইঁদুর খোঁজার অভিযান শুরু হয়, যা চলে প্রায় দেড় ঘণ্টা। ইঁদুর ধরা শেষে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত সময় ব্যয় হয়।

ফ্লাইটটির নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা ১০ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা থাকলেও, শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে কানপুর থেকে উড্ডয়ন করে এবং ৭টা ১৬ মিনিটে দিল্লিতে অবতরণ করে।

এ বিষয়ে কানপুর বিমানবন্দরের গণমাধ্যম কর্মকর্তা বিবেক সিং বলেন, “বিমানে ইঁদুর দেখা যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের নামিয়ে আনা হয়েছিল। ঘটনার সময় বিমানে প্রায় ১৪০ যাত্রী ছিলেন। শেষ পর্যন্ত ইঁদুর ধরা পড়ার পরই ফ্লাইটটি ছেড়ে যায়।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬