রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ৫ দফা দাবিতে লং মার্চ: এবতেদায়ী শিক্ষক যমুনা অভিমুখে, পুলিশে আটকাল

৫ দফা দাবিতে লং মার্চ: এবতেদায়ী শিক্ষক যমুনা অভিমুখে, পুলিশে আটকাল

Image

রাজধানীর কদম ফোয়ারা এলাকায় পুলিশ আটকে দিয়েছে এবতেদায়ী শিক্ষকদের পদযাত্রা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে ‘লং মার্চ টু যমুনা’ শুরু করার পরই তারা মুখোমুখি অবস্থানে পড়েন। আন্দোলনকারীরা সরকারের কাছে তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছেন।

স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম বলেন, “আমরা দুপুর ২টার দিকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে পুলিশ আমাদের কদম ফোয়ারার সামনে আটকে দিয়েছে। আপাতত এখানেই অবস্থান ধরে রেখেছি এবং জোহরের নামাজ আদায় করেছি। সরকারের প্রতি আহ্বান, বছরের শুরুতে দেওয়া জাতীয়করণের আশ্বাস দ্রুত বাস্তবায়ন করুন এবং আমাদের পাঁচ দফা দাবি মেনে নিন।”

শিক্ষকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

  • ২৮ জানুয়ারি ঘোষিত জাতীয়করণ দ্রুত বাস্তবায়ন করা।
  • এমপিওভুক্তির জন্য পাঠানো ১০৮৯টি প্রতিষ্ঠানের নথি দ্রুত অনুমোদন দেওয়া।
  • অনুদানহীন স্বীকৃত এবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা।
  • প্রাথমিক বিদ্যালয়ের সমমানের প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করা।
  • এবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করা।

১৯৮৪ সালে স্থাপিত এবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের সমমানের ধর্মীয় শিক্ষা প্রদান করে। দীর্ঘ চার দশক পেরিয়ে গেলেও শিক্ষকরা এখনও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ছাড়াই কাজ করছেন। জাতীয়করণের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা।

গত ২৮ জানুয়ারি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেন মাদ্রাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। জাতীয়করণের প্রথম ধাপ হিসেবে এমপিওভুক্তি নিশ্চিত করার কথাও বলা হয়েছিল।

Releated Posts

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। নদীতে পানি বাড়ায় গত বছরের তৈরি বাঁশের পাইলিং…

জুন ২১, ২০২৬
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬
‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

সালিশে এমপি হানজালা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও…

জুন ২১, ২০২৬
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ…

জুন ২১, ২০২৬
বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

জুন ২১, ২০২৬
দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ…

জুন ২১, ২০২৬
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

 ✒️কাজী সোহাগ সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ…

জুন ২১, ২০২৬
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে…

জুন ২১, ২০২৬