শনিবার । মে ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এভিয়েশন
  • চাকরিচ্যুত অস্থায়ী কর্মচারীদের বিষয়ে যা জানাল বিমান

চাকরিচ্যুত অস্থায়ী কর্মচারীদের বিষয়ে যা জানাল বিমান

Image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে সোমবার (২২ সেপ্টেম্বর) সংস্থাটির সদ্য চাকরিচ্যুত অস্থায়ী কর্মচারীরা চাকরিতে পুনর্বহাল দাবিতে আন্দোলন করেন। তাদের এই আন্দোলনের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বিগত সময়ে বিমানের ট্রাফিক বিভাগ, নিরাপত্তা বিভাগ ও কার্গো বিভাগসহ বিভিন্ন অপারেশনাল ইউনিটে কর্মে নিয়োজিত কিছু অস্থায়ী কর্মচারীর বিরুদ্ধে যাত্রী হয়রানি, মালামাল চুরি, বিনা অজুহাতে দীর্ঘদিন অনুপস্থিতি, ফৌজদারি মামলায় শাস্তি পাওয়া, চোরাচালানের সঙ্গে যুক্ত থাকা- ইত্যাদি অভিযোগ পাওয়া যায়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থার সুনাম রক্ষার স্বার্থে বিধি অনুসারে অভিযুক্ত কর্মচারীকে অস্থায়ী চাকরি থেকে ডিসকন্টিনিউ করা হয়েছিল। 

তিনি জানান, যেসব কর্মচারী চাকরিতে পুনর্বহাল হওয়ার দাবি নিয়ে বলাকার সামনে অবস্থান করেছিলেন তাদের অধিকাংশই এয়ারপোর্টে যাত্রী হয়রানি, কার্গোর মালামাল চুরি অথবা দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, মানব পাচারকারী এবং স্বর্ণ চোরাচালানের ফৌজদার অপরাধে অভিযুক্ত হওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক বিধি অনুসারে তাদের অস্থায়ী চাকরি থেকে ডিসকন্টিনিউ হয়েছেন।

বিমান কর্তৃপক্ষ বিগত সময়ে বৈষম্যের শিকার কর্মচারীদের ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটির কাছে আলোচ্য চাকরিচ্যুত ব্যক্তিদের দরখাস্ত পর্যালোচনা করার জন্য দাখিল করা হয়েছে। সেই কমিটি এর আগে বেশকিছু আবেদন নিষ্পত্তি করেছে এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অবশিষ্ট আবেদনগুলো বিধি অনুযায়ী নিষ্পত্তি করবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রী হয়রানি, কার্গোর মালামাল চুরি, মানবপাচার এবং চোরাচালানোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। বিমান কর্তৃপক্ষ আশা করে আলোচ্য চাকরিচ্যুত কর্মচারীরা বিমানের উপর্যুক্ত নীতির প্রতি সম্মান প্রদর্শনপূর্বক তাদের দাখিল করা দরখাস্তের সিদ্ধান্ত পাওয়ার জন্য অপেক্ষা করবেন। 

বলাকা ভবনসহ বিমানের যেকোনো স্থাপনা ও এর কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কর্মকাণ্ডে কোনো ধরনের বাধা-বিঘ্ন না করার জন্য আলোচ্য কর্মচারীদের প্রতি অনুরোধ করা যাচ্ছে, যার ব্যত্যয় ঘটলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে জানিয়েছে বিমান।

Releated Posts

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা…

মে ২, ২০২৬
জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান, প্রখ্যাত চক্ষু…

মে ২, ২০২৬
বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’…

মে ২, ২০২৬
ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে। তিনি…

মে ২, ২০২৬
সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাবা শহীদ প্রেডিসেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মে ২, ২০২৬
ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে শুক্রবার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ১৪ জন সেনা নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে…

মে ২, ২০২৬
সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো  নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন।…

মে ২, ২০২৬
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন । এখানে তিনি দেশ ও জাতির…

মে ২, ২০২৬
লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। …

এপ্রিল ৩০, ২০২৬
চাকরিচ্যুত অস্থায়ী কর্মচারীদের বিষয়ে যা জানাল বিমান - crd.news