বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • যৌন হয়রানির অভিযোগ বেরোবির দুই শিক্ষকের বিরুদ্ধে

যৌন হয়রানির অভিযোগ বেরোবির দুই শিক্ষকের বিরুদ্ধে

Image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফের দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র–পরামর্শ দপ্তরে দুই শিক্ষার্থী লিখিত অভিযোগ জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও যৌন নিপীড়নবিরোধী সেলের সদস্য–সচিব ড. ইলিয়াছ প্রামানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত দুই শিক্ষক হলেন—ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার স্বহস্তে লেখা অভিযোগপত্রে শামীম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি খারাপ ইঙ্গিত করা, কুপ্রস্তাব দেওয়া এবং অনুপযুক্তভাবে স্পর্শ করার মতো আচরণ করেছেন।

অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ করেছেন।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার বিভাগীয় প্রধানের কাছে ৩১ জনের স্বাক্ষরযুক্ত একটি অভিযোগপত্র জমা দেন। সেখানে তারা ওই শিক্ষকের ক্লাস ও পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আগামী সাত দিনের মধ্যে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিভাগীয় প্রধান ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা জরুরি সভা করেছি। কিছু নারী শিক্ষার্থী গুরুতর অভিযোগের কথা বলেছেন। বিষয়টি পুনরায় আলোচনার জন্য বিভাগীয় সভা ডাকা হবে।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. এমদাদুল হক জানান, আমাদের বিভাগেও যৌন হয়রানির একটি অভিযোগ এসেছে। আজ দুপুরে এ বিষয়ে মিটিং ডাকা হয়েছে।

অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন ফোন ধরেননি। অন্যদিকে সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম বলেন, আমি এমন কিছু জানি না, আর আমি তেমন মানুষও নই। বিষয়টি বিভাগে খোঁজ নিয়ে জানাচ্ছি।

যৌন নিপীড়নবিরোধী সেলের সদস্য–সচিব ড. ইলিয়াছ প্রামানিক বলেন, একটি অভিযোগপত্র এসেছে। বিশ্ববিদ্যালয়ের গঠিত সেলের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
যৌন হয়রানির অভিযোগ বেরোবির দুই শিক্ষকের বিরুদ্ধে - crd.news