রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

সোহান তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে

Image

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। সেই ইনজুরি থেকে এখনই সেরে ওঠা সম্ভব হচ্ছে না। বিসিবির মেডিক্যাল বিভাগ জানিয়েছে, অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সোহানকে। 

ঐ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১১তম ওভারে ফিল্ডিং করার সময় হঠাৎ পড়ে গিয়ে ব্যথায় কাতরান সোহান। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়া হলে এক্স-রে এবং পরে এমআরআই করা হয়। বিসিবির মেডিক্যাল বিভাগ জানায়, ‘সোহানের এক্স-রেতে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে গোড়ালির লিগামেন্টে আঘাত পেয়েছে। এমআরআই রিপোর্টে বড় কোনো সমস্যা ধরা না পড়লেও অন্তত তিন সপ্তাহ বিশ্রাম প্রয়োজন।’ 

রিপোর্ট অনুযায়ী, সোহান ভালো আছেন। কিন্তু তিন সপ্তাহের আগে মাঠে নামা সম্ভব নয়। সবকিছু ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারেন তিনি। সোহানের মতোই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোট পেয়েছেন পেসার শরীফুল ইসলাম। সিরিজের শেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। 

বিসিবির মেডিক্যাল বিভাগ জানিয়েছে, ‘শরীফুলের ইনজুরি গ্রেড ওয়ান। এজন্য তাকে অন্তত ১৪ দিন বিশ্রামে থাকতে হবে।’ অর্থাৎ, দুই সপ্তাহের মধ্যেই পুরোপুরি সেরে ওঠার কথা শরীফুলের। পরিকল্পনা অনুযায়ী, সেও আয়ারল্যান্ড সিরিজ দিয়েই মাঠে ফিরবেন। 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে দলের অন্য সদস্যরা একসঙ্গে ঢাকায় ফিরলেও সোহান ও শরীফুল আলাদা ব্যবস্থায় ফিরে আসেন। দুজনেই এখন বিসিবির পর্যবেক্ষণে ঢাকায় বিশ্রামে আছেন। এনসিএলের চলমান রাউন্ডে অংশ নেননি কেউই। এমনকি খুলনার হয়ে আগামী দুই রাউন্ডেও মাঠে নামতে পারবেন না সোহান।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬