বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

নেপালে তুষারধসে সাত পর্বতারোহীর মৃত্যু, পাঁচজন উদ্ধার

Image

নেপালে ভয়াবহ তুষারধসে সাত পর্বতারোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলের ইয়ালুং রি পর্বতচূড়ায় এ দুর্ঘটনা ঘটে।

অভিযান সংগঠক প্রতিষ্ঠান ড্রিমার্স ডেসটিনেশন জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ইতালির নাগরিক, একজন জার্মান, একজন ফরাসি এবং দুইজন নেপালি রয়েছেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা ফুরবা তেনজিং শেরপা মঙ্গলবার (৪ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি নিজ চোখে সাতজনের মরদেহ দেখেছি। তিনি আরও জানান, সোমবার সকালে ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পে (উচ্চতা ৫ হাজার ৬৩০ মিটার বা ১৮ হাজার ৪৭১ ফুট) ১২ জন পর্বতারোহীর ওপর তুষারধস নেমে আসে।

ডোলাখা জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গিয়ান কুমার মাহাতো জানান, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে দুইজন ফরাসি ও দুইজন নেপালি নাগরিক রয়েছেন।

তিনি বলেন, আজ সকালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে।

নেপালে বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি অবস্থিত। প্রতি বছর দেশটিতে শত শত পর্বতারোহী ও ট্রেকার অভিযানে অংশ নেন। শরৎকাল হিমালয়ে অভিযানের দ্বিতীয় ব্যস্ততম মৌসুম হলেও এ সময় তীব্র শীত, ছোট দিন এবং তুষারে আচ্ছাদিত পথচলা অভিযানকে কঠিন করে তোলে।

এর আগে, গত সপ্তাহে ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে নেপালের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাত হয়। এতে অনেক পর্বতারোহী ও পর্যটক হিমালয়ের জনপ্রিয় রুটগুলোতে আটকা পড়েন।

এদিকে, দেশটির পশ্চিমাঞ্চলে একটি দুর্গম পর্বতে আরোহণের সময় আরও দুইজন ইতালীয় পর্বতারোহী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে নেপালের পর্যটন কর্তৃপক্ষ।

হিমালয়ান ডেটাবেসের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত নেপালের বিভিন্ন পর্বতে অন্তত এক হাজার ৯৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এদের প্রায় এক-তৃতীয়াংশই তুষারধসের শিকার। 

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬