রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • মধ্য ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডব: ২৬ জনের মৃত্যু, শহর প্লাবিত

মধ্য ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডব: ২৬ জনের মৃত্যু, শহর প্লাবিত

Image

টাইফুন কালমেগির প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে মধ্য ফিলিপাইনের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ফিলিপাইন ভয়াবহ দুর্যোগের সম্মুখীন। উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (৪ নভেম্বর) এএফপি কর্তৃক যাচাইকৃত ভিডিওতে সেবু দ্বীপের পুরো শহর প্লাবিত হতে দেখা গেছে। অন্যদিকে গাড়ি, ট্রাক এমনকি বিশাল শিপিং কন্টেইনারগুলোকে বন্যার পানিতে ভেসে যেতে দেখা গেছে।

বেসামরিক প্রতিরক্ষা উপপ্রশাসক রাফায়েলিতো আলেজান্দ্রো এএফপিকে ফোনে জানিয়েছেন, শুধু সেবুতেই ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, ঝড়ে বর্তমান মৃতের সংখ্যা ২৬। আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে, তাদের বেশিরভাগই ডুবে মারা গেছেন।

কালমেগির আঘাত হানার ২৪ ঘণ্টা আগেই প্রাদেশিক রাজধানী সেবু সিটির আশপাশের এলাকায় ১৮৩ মিলিমিটার (সাত ইঞ্চি) বৃষ্টিপাত হয়। ফলে শহরটি প্লাবিত হয়। রাজ্যের আবহাওয়া বিশেষজ্ঞ চার্মাগনে ভারিলা এএফপিকে এসব তথ্য জানিয়েছেন।

প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো মঙ্গলবার এক ফেসবুক পোস্টে বলেছেন, সেবুর পরিস্থিতি সত্যিই নজিরবিহীন। আমরা আশা করেছিলাম বাতাস বিপজ্জনক হবে। কিন্তু… পানিই আমাদের জনগণকে সত্যিই ঝুঁকির মধ্যে ফেলছে। বন্যার পানি ব্যাপক ধ্বংসাত্মক হয়ে দেখা দিয়েছে।

স্থানীয় দুর্যোগ কর্মকর্তা এথেল মিনোজা এএফপিকে বলেছেন, সেবু সিটিতে দুটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা এখনো বন্যার পানিতে আটকা পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, পানি এত দ্রুত বেড়ে যায় যে কিছু করার ছিল না। ভোর ৪টা নাগাদ তা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল — মানুষ (তাদের ঘর থেকে) বের হতে পারছিল না। আমি ২৮ বছর ধরে এখানে আছি। এটিই আমাদের অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে খারাপ সময় ছিল।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝড় আরও শক্তিশালী হয়ে উঠছে। টাইফুনগুলো দ্রুত শক্তিশালী আঘাত হানছে। এক সংবাদ ব্রিফিংয়ে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা আলেজান্দ্রো বলেন, প্রায় ৪ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি।

Releated Posts

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ…

জুন ২১, ২০২৬
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

 ✒️কাজী সোহাগ সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ…

জুন ২১, ২০২৬
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে…

জুন ২১, ২০২৬
তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান

তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান

মেক্সিকোর মোন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান। ম্যাচের শুরু…

জুন ২১, ২০২৬
সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ রোববার শুরু হতে যাওয়া আলোচনায়…

জুন ২১, ২০২৬
সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস

সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস

কোডি গাকপো এবং ব্রায়ান ব্রবের জোড়া গোলে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয় নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। হিউস্টনে অনুষ্ঠিত…

জুন ২১, ২০২৬
আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬