রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

রেকর্ড গড়া জয়ে ওয়েস্ট ইন্ডিজ

Image

প্রতিপক্ষের ৯ উইকেট নিয়ে ম্যাচের লাগাম ধরল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এরপর যেন দানবীয় রূপ ধারণ করলেন মিচেল স্যান্টনার। ১৮ বলে ৫৬ রানের কঠিন সমীকরণ মেলাতে তাণ্ডব চালালেন তিনি। শেষে গিয়ে যদিও পারলেন না তিনি। তাকে আটকে নিউ জিল্যান্ডের মাটিতে ‘মূল ম্যাচে’ প্রথম জয় পেল ক্যারিবিয়ানরা।

অকল্যান্ডে বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জয় ৭ রানে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৬৪ রানের পুঁজি গড়ে স্বাগতিকদের ১৫৭ রানে আটকে দিয়েছে তারা।

ইডেন পার্কে ২০ ওভারের ক্রিকেটে এত কম রান করে জিততে পারেনি কোনো দল। ২০১২ সালে ১৬৫ রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এই মাঠে ১১৮ রান করে জয় আছে অস্ট্রেলিয়ার, তবে ম্যাচটি বৃষ্টি বাধায় ওভার কমিয়ে খেলা হয়েছিল।

নিউ জিল্যান্ডের মাটিতে এর আগে ১১ টি-টোয়েন্টি খেলে স্রেফ একবারই জয়ের স্বাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০০৮ সালের ওই ম্যাচটি টাই হয়েছিল, পরে সুপার ওভারে জিতেছিল ক্যারিবিয়ানরা।

বাকি ১০ ম্যাচের আরেকটিও টাই হয়, কিন্তু সেটায় সুপার ওভার খেলা হয়নি। আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

শেই হোপের ৩ ছক্কা ও ৪টি চারে ৫৩ রানের ইনিংসে লড়ার মতো সংগ্রহ পায় ক্যারিবিয়ান। রোস্টন চেইস ২৮ ও রভম্যান পাওয়েল ৩৩ রান করে রাখেন অবদান। চেইস পরে ৩ শিকার ধরে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।

রান তাড়ায় ২ উইকেটে ৭০ রান থেকে ১০৭ রানে নবম উইকেট হারিয়ে ফেলে নিউ জিল্যান্ড। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে দলকে জয়ের আশা দেখানো স্যান্টনার ২ ছক্কা ও ৮ চারে ২৮ বলে ৫৫ রান করে থাকেন অপরাজিত। তাদের আর কেউ ৩০ রানও করতে পারেননি।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজের। ষষ্ঠ বলে ফিরে যান ব্র্যান্ডন কিংস। পাওয়ার প্লেতে বিদায় নেন আরেক ওপেনার আলিক আথানেজও। সপ্তম ওভারে ড্রেসিং রুমে ফেরেন আকিম ওগিস।

৪৩ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন হোপ ও চেইস। ৩৮ বলে ফিফটি করা হোপকে বোল্ড করে ৫৪ রানের জুটি ভাঙেন জ্যাকারি ফোকস।

এরপর পাওয়েল ও চেইস মিলে দলের রান নিয়ে যান দেড়শর কাছে। চেইসের স্টাম্প ভেঙে ৫১ রানের বন্ধনে ফাটল ধরান জ্যাকব ডাফি। ১৯তম ওভারে পাওয়েলকে কট বিহাইন্ড করেন ফোকস।

রান তাড়ায় কিউইদের শুরুটা খারাপ হয়নি। ১ উইকেটে ৪৮ রান নিয় পাওয়ার প্লে শেষ করে তারা। পরে পথ হারায় দলটি। দশম ওভার থেকে শুরু হয় তাদের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।

চেইস ও সিলসের ছোবলে ৩৭ রানে ৭ উইকেট হারিয়ে তখন বড় হারের দুয়ারে স্বাগতিকরা। সেখান থেকে দলকে আশার আলো দেখান স্যান্টনার। দলে ফেরা ম্যাথু ফোর্ডের করা ১৮তম ওভারে ঝড় বইয়ে দেন তিনি। আগের ৩ ওভারে স্রেফ ৯ রান দেওয়া পেসারকে চারটি চার ও একটি ছক্কা মারেন স্যান্টনার।

পরের ওভারে জেসন হোল্ডারকে মারেন টানা তিনটি চার। শেষ ওভারে ২০ রানের সমীকরণে প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি স্যান্টনার। তৃতীয় বলে ছক্কায় ওড়ান রোমারিও শেফার্ডকে। বাংলাদেশে দুর্দান্ত বোলিং করে যাওয়া শেফার্ড পরের তিনটি ডেলিভারিতে দেন ৬ রান।

একই মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৪/৬ (কিং ৩, আথানেজ ১৬, হোপ ৫৩, ওগিস ২, চেইস ২৮, পাওয়েল ৩৩, হোল্ডার ৫, শেফার্ড ৯; ডাফি ৪-০-১৯-২, জেমিসন ৪-০-৩০-১, ফোকস ৪-০-৩৫-২, নিশাম ৩-০-২৩-১, স্যান্টনার ৪-০-৪০-০, রাভিন্দ্রা ১-০-১১-০)

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৫৭/৯ (রবিনসন ২৭, কনওয়ে ১৩, রাভিন্দ্রা ২১, চ্যাপম্যান ৭, মিচেল ১৩, ব্রেসওয়েল ১, নিশাম ১১, স্যান্টনার ৫৫, ফোকস ১, জেমিসন ২, ডাফি ১; সিলস ৪-০-৩২-৩, ফোর্ড ৪-০-৩২-১, হোল্ডার ৪-০-৩৫-০, শেফার্ড ৩-০-২৬-১, চেইস ৪-০-২৪-২, আকিল ১-০-৪-১)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রোস্টন চেইস

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬