রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • যুক্তরাষ্ট্রে শাটডাউনের প্রভাব: বিমানবন্দরে ফ্লাইট সক্ষমতা ১০% কমানো হবে

যুক্তরাষ্ট্রে শাটডাউনের প্রভাব: বিমানবন্দরে ফ্লাইট সক্ষমতা ১০% কমানো হবে

Image

সরকারি দপ্তরগুলোতে ‘শাটডাউন’-এর প্রভাব পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার সক্ষমতা ১০ শতাংশ কমানো হবে। এই সিদ্ধান্ত স্থানীয় সময় শুক্রবার থেকে কার্যকর হবে।

দেশটির পরিবহন মন্ত্রী শন ডাফি বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বলেন, ৪০টি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার সক্ষমতা ১০ শতাংশ কমানো হবে। সিবিএস নিউজ জানিয়েছে, এমন সিদ্ধান্তের কারণে নিউইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা ও ডালাসের মতো ব্যস্ত বিমানবন্দরগুলো প্রভাবিত হতে পারে।

গত ৩০ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেস নতুন বাজেট অনুমোদনে ব্যর্থ হওয়ার পর থেকে বিভিন্ন ফেডারেল সংস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এএফপি জানিয়েছে, প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারিদের মধ্যে কেউ বেতন ছাড়া আবার কেউ বাধ্যতামূলক ছুটিতে আছেন। এসব কর্মচারিদের মধ্যে ফ্লাইট পরিচালনার সঙ্গে যুক্তরা যেমন আছেন তেমনি আছেন সরকারি পার্কের তত্ত্বাবধায়ক।

২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শাটডাউনে (৩৫ দিন) বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। তখন অনেক কর্মী বেতন ছাড়া কাজ করতে অস্বীকৃতি জানান। কর্মচারিদের অনুপস্থিতিতে ফ্লাইটের সূচি বিপর্যয় ঘটে। এবারের শাটডাউন সেবারের চেয়েও দীর্ঘ সময় ধরে চলছে।

বিমান চলাচল নিয়ন্ত্রণ ও পরিবহন নিরাপত্তার সঙ্গে জড়িত ৬০ হাজারেরও বেশি কর্মী বর্তমানে বেতন ছাড়া কাজ করছেন। হোয়াইট হাউস সতর্ক করেছে, কর্মীদের অনুপস্থিতি বাড়তে থাকলে বিমানবন্দরের চেক-ইন লাইনে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

জনবল সংকটের কারণে যুক্তরাষ্ট্রে স্বাভাবিক সময়ে ফ্লাইট বিলম্বের পরিমাণ ৫ শতাংশ। গত সপ্তাহের শেষ দিকে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন জানান, বর্তমানে বিলম্বের হার ৫০ ছাড়িয়েছে। শাটডাউন যত দীর্ঘ হচ্ছে বিমান চলাচল নিয়ন্ত্রণের সঙ্গে জড়িতরাও তত অনুপস্থিত থাকছেন।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬