রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • রামপুরা হত্যা ও গুম মামলায় ১৫ সেনা কর্মকর্তার হয়ে আর লড়বেন না ব্যারিস্টার এম সরওয়ার

রামপুরা হত্যা ও গুম মামলায় ১৫ সেনা কর্মকর্তার হয়ে আর লড়বেন না ব্যারিস্টার এম সরওয়ার

Image

পেশাগত নীতির কারণ দেখিয়ে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুমের দুই মামলাসহ রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তার হয়ে আর আইনি লড়াই করবেন না আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার।

রোববার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদন জানিয়ে আনুষ্ঠানিকভাবে এ মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি।

এদিন নিজের নাম প্রত্যাহারের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন ব্যারিস্টার এম সরওয়ার। পরে তা গ্রহণ করেন ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল। ফলে ওকালতনামা থেকে তার নাম প্রত্যাহার হয়েছে।

এর আগে, গত ২২ অক্টোবর তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। ওই দিন আসামিপক্ষে ছিলেন আইনজীবী সরওয়ার। এর পরদিনই তিনি সমালোচনার মুখে পড়েন।

গুমের দুই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রামপুরায় ২৮ হত্যা মামলার শুনানি হবে ২৪ নভেম্বর।

Releated Posts

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬
‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

সালিশে এমপি হানজালা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও…

জুন ২১, ২০২৬
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ…

জুন ২১, ২০২৬
বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

জুন ২১, ২০২৬
দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ…

জুন ২১, ২০২৬
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

 ✒️কাজী সোহাগ সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ…

জুন ২১, ২০২৬
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে…

জুন ২১, ২০২৬
তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান

তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান

মেক্সিকোর মোন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান। ম্যাচের শুরু…

জুন ২১, ২০২৬