রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • লাল কেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণ, নয়জনের মৃত্যু—অমিত শাহের জরুরি বৈঠক

লাল কেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণ, নয়জনের মৃত্যু—অমিত শাহের জরুরি বৈঠক

Image

ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত নয়জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্থানীয় সময় সকাল ১১টার দিকে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

এই বৈঠকে অংশ নিচ্ছেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা, যাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক, জাতীয় তদন্ত সংস্থার মহাপরিচালক এবং দিল্লি পুলিশের কমিশনার। বৈঠকে সভাপতিত্ব করবেন অমিত শাহ।

এর আগে সোমবার অমিত শাহ বিস্ফোরণের স্থান পরিদর্শন করার সময় জানান যে, তিনি একটি উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করবেন। বিস্ফোরণের কারণ এখনো অজানা। তবে অমিত শাহ এবং অন্যান্য কর্মকর্তারা বারবার বলেছেন, ‌‘সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে’।

এদিকে এরই মধ্যে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দিল্লি উত্তরের ডিসিপি রাজা বাঁথিয়া জানিয়েছেন, আনল’ফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট (ইউএপিএ) ও বিএনএস (ভারতীয় ন্যায় সংহিতার) অধীনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। খবর বিবিসি, এনডিটিভি।

ডিসিপি রাজা বাঁথিয়া জানিয়েছেন, এই ঘটনার তদন্ত এখনো চলছে এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তিনি সাংবাদিকদের বলেন, তদন্ত চলছে। দিল্লি পুলিশ, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং ন্যাশানাল সিকিওরিটি গার্ডের বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে এবং তদন্তে সহায়তা করার জন্য প্রমাণ সংগ্রহ করছে।

লাল কেল্লার কাছে ভয়াবহ ওই বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। বিস্ফোরণের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়ার পর সোমবার (১০ নভেম্বর) রাতেই আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা কড়াকড়ি করা হয়।

সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত ও দেশের অন্যান্য সেনা চৌকিগুলোতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে। সীমান্তগুলোতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি, আরও নজরদারি টহল ও টিম মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬