রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • গ্রামের ছেলে ধর্মেন্দ্র: বলিউডের আইকন হওয়ার গল্প

গ্রামের ছেলে ধর্মেন্দ্র: বলিউডের আইকন হওয়ার গল্প

Image

স্টুডিও পাড়ায় নিজের ছবির হাতে নিত্য তাঁর যাওয়া-আসা। কিন্তু মুম্বাইয়ে থাকতে হবে তো, খেতে হবে তো দুবেলা! এক বন্ধুর যোগাযোগে মুম্বাইয়ের গ্যারেজে কাজ পেয়েছিলেন ধর্মেন্দ্র। মাস গেলে পারিশ্রমিক মিলত ২০০ টাকা। কাজ করতেন যে গ্যারেজে, সেখানেই এক কোণায় শুয়ে পড়তেন।

ঘরের পাশে বিশাল মাপের সরষে ক্ষেত। জানলা দিয়ে রোজ তাকিয়ে থাকতেন সেই ক্ষেতের দিকে। বাবার সঙ্গে মাঝে মধ্যে হাল ধরতেন। কিন্তু মগজে তার অন্য ছক।

মুম্বাই যেতে হবে তাকে। গ্রামের আধভাঙা সিনেমাহলের পর্দায় যে স্বপ্ন দেখে নিজেকে চুপচাপ বুনে নিচ্ছিলেন সদ্য় যৌবনে পা দেওয়া ধরম সিং দেওল, সেই ধরম একদিন গ্রাম ছেড়ে পা রাখলেন শহরের দিকে।
নাহ, পরিবারের লোক তাকে আটকাননি। বরং পেছনে থেকে সাহস জুগিয়ে ছিলেন।

মুম্বাই এলেন তিনি। কিন্তু তার ক্যারিয়ার যাত্রাটা এখন স্বপ্নের মতো মনে হলেও, বাস্তবে বহু দুঃস্বপ্নের রাত দেখেছেন ধর্মেন্দ্র। ট্যালেন্ট হান্ট শো থেকে ক্যামেরার সামনে সুযোগ তো পেলেন, কিন্তু টিকে থাকার জন্য তার লড়াইটা ছিল বেশ কঠিন।
সময়টা ষাটের দশক। মুম্বাইয়ে তখন সদ্য পা দিয়েছেন ধর্মেন্দ্র।

স্টুডিও পাড়ায় নিজের ছবির হাতে নিত্য তার যাওয়া-আসা। কিন্তু মুম্বাইয়ে থাকতে হবে তো, খেতে হবে তো দুবেলা! এক বন্ধুর যোগাযোগে মুম্বাইয়ের গ্যারেজে কাজ পেয়েছিলেন ধর্মেন্দ্র। মাস গেলে পারিশ্রমিক মিলত ২০০ টাকা। কাজ করতেন যে গ্যারাজে, সেখানেই এককোনায় শুয়ে পড়তেন। তবে গ্রামের বাড়িতে শুয়ে শুয়ে যে স্বপ্ন দেখতেন, মুম্বাইয়ের গ্যারেজে শুয়েও সেই স্বপ্নই তাঁর চোখে লেগে থাকত। হিরো তাঁকে হতেই হবে। এই মন্ত্রই ছিল তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য। সেই স্বপ্নপূরণ হল। যা চেয়েছিলেন, তাঁর থেকে যেন অনেকটা বেশিই পেলেন ধর্মেন্দ্র। হয়ে উঠলেন বলিউডের হিম্যান। আইকন।

বেশ কয়েকবছর আগে এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেছিলেন, বহু বছর বাদে আমার গ্রামে গিয়েছিলাম। যেখানে বসে স্বপ্ন দেখতাম নায়ক হওয়ার, ঠিক সেই জায়গাতেই বসে নিজেকে বলেছিলাম, ধরম তুই তো নায়ক হয়ে গেছিস…

সেদিন ধর্মেন্দ্রর চোখের কোল বেয়ে জল গড়িয়ে পরেছিল। দেওল ফ্যামিলির পরিবারকে তিনি বলেছিলেন, ‘এই স্বপ্নটাকে বাঁচিয়ে রেখো। আমি খুশি সানি, ববিরা সেটা পারছে…।’

Releated Posts

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬
‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

সালিশে এমপি হানজালা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও…

জুন ২১, ২০২৬
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ…

জুন ২১, ২০২৬
বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

জুন ২১, ২০২৬
দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ…

জুন ২১, ২০২৬
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

 ✒️কাজী সোহাগ সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ…

জুন ২১, ২০২৬
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে…

জুন ২১, ২০২৬
তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান

তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান

মেক্সিকোর মোন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান। ম্যাচের শুরু…

জুন ২১, ২০২৬