সোমবার । জুন ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এভিয়েশন
  • ২০২৭ পর্যন্ত আইওএসএ (IOSA) সনদ পেলো এয়ার এ্যাস্ট্রা

২০২৭ পর্যন্ত আইওএসএ (IOSA) সনদ পেলো এয়ার এ্যাস্ট্রা

Image

দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইন হিসেবে ২০২৪ সালে আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) সনদ পায় বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (IATA) কতৃক প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) একটি বিশ্বমানের মানদণ্ড নিরুপণী অডিট যা এয়ারলাইন্সের নিরাপদ পরিচালনা নিশ্চিত করে।
একবছর পর ২০২৫ সালের জুন মাসে এয়ারলাইনটি পূণরায় আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) সম্পুর্ণ করে ২৪ আগস্ট ২০২৭ সাল পর্যন্ত আইওএসএ রেজিস্ট্রার্ড এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ এবিষয়ে বলেন, “এয়ার এ্যাস্ট্রা’র ফ্লাইট অপারেশন শুরু হওয়ার আগে থেকেই আমরা যাত্রীদের একটি নিরাপদ এবং সুরক্ষিত ফ্লাইট অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষে আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) এর পরিকল্পনা শুরু করি। যার অংশ হিসেবে ২০২৪ সালে আইওএসস সনদ প্রাপ্তি এবং তারই ধারাবাহিকতায় এবছর আমরা পুনরায় এই অডিটটি সম্পন্ন করি। এয়ার এ্যাস্ট্রা যাত্রীদের নিরাপদ এবং নিশ্চিন্তে ভ্রমণ করার জন্য সবসময় প্রতিশ্রুতিবদ্ধ”।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (IATA) এর কঠোর মানদণ্ড অনুযায়ী তাঁদের নিরিক্ষকের মাধ্যমে চলতি বছরের জুন মাসে এয়ার এ্যাস্ট্রা’র অডিটটি সম্পন্ন হয়। গত এক দশকে, আইওএসএ (IOSA) নিরাপত্তা নিশ্চিত করার জন্য এয়ারলাইন্সের অপারেশনাল ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল সিস্টেমের মূল্যায়ন করার জন্য সবচেয়ে স্বীকৃত সিস্টেমে পরিণত হয়েছে।
এয়ার এ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্রগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার এ্যাস্ট্রা’র বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।

Releated Posts

নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) ঘিরে সম্ভাব্য নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি…

জুন ২২, ২০২৬
আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায়…

জুন ২২, ২০২৬
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সোমবার…

জুন ২২, ২০২৬
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মালয়েশিয়ায় স্থানীয় সময় সকাল…

জুন ২২, ২০২৬
প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা নিয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক…

জুন ২২, ২০২৬
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে বসেছেন । আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে…

জুন ২২, ২০২৬
তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। নদীতে পানি বাড়ায় গত বছরের তৈরি বাঁশের পাইলিং…

জুন ২১, ২০২৬
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬